পন্থের ধাক্কা সামলাতে না সামলাতেই ফের দুঃসংবাদ, কিউই সিরিজ শেষ তারকা অলরাউন্ডারের !! 1

IND vs NZ: ভারতীয় শিবিরে ফের চোট-আতঙ্ক। নিউ জিল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগেই দুৰ্ভাগ্যবস্থা ছিটকে গিয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এবার প্রথম ম্যাচ শেষেই গুরুতর চোট পেলেন তারকা অলরাউন্ডার। ম্যাচ চলাকালীন চোট পাওয়ার জন্য সিরিজ থেকেও ছিটকে যেতে হচ্ছে তাকে। কার্যত প্রথম ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া এবং সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়েও গিয়েছে। সিরিজে এগিয়ে গেলেও চিন্তা কমছে না ভারতীয় শিবিরে।

গুরুতর চোটে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার

Ind vs nz,team india, ওয়াসিংটন সুন্দর
Washington Sundar | Image: Getty Images

আসলে ঋষভ পন্থের (Rishabh Pant) ছিটকে যাওয়ার ধাক্কা সামলাতে না সামলাতেই নতুন করে উদ্বেগ বাড়ালেন অলরাউন্ডার তারকা ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। প্রথম ওয়ানডে ম্যাচ চলাকালীন চোট পেয়ে গোটা সিরিজ থেকেই কার্যত বাইরে চলে গেলেন এই তারকা অলরাউন্ডার। ভদোদরার কোটাম্বি স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম ওভারে বল করতে গিয়ে আচমকাই পিঠে তীব্র টান অনুভব করেন সুন্দর। যন্ত্রণার মাত্রা এতটাই বেশি ছিল যে, সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না তিনি। এরপর মাঠের মধ্যেই পিঠ চেপে ধরে বসে পড়তে দেখা যায় তাঁকে। সঙ্গে সঙ্গেই মেডিক্যাল টিম ও সাপোর্ট স্টাফ ছুটে আসে। তারপরেই মাঠ ছাড়েন তিনি এবং ২০তম ওভারের পর আবার মাঠে ফেরেন তিনি, তার বদলে নীতিশ রেড্ডিকে (Nitish Reddy) ফিল্ডিং করতে দেখতে পাওয়া গিয়েছিল।

Read More: IND vs NZ 1st ODI STATS REVIEW: কিউইদের বিপক্ষে দুরন্ত জয় গিল বাহিনীর, ভাঙল একাধিক রেকর্ড !!

এরপর ব্যাটিং করার সময়ও সুন্দরকে পাঁচে নয় বরং আট নম্বরে নামতে দেখতে পাওয়া গিয়েছিল।ম্যাচ শেষে ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল জানান, সুন্দর সাইড স্ট্রেনে ভুগছেন এবং শীঘ্রই স্ক্যান করানো হবে। যদিও এখনও পর্যন্ত বিসিসিআইয়ের পক্ষ থেকে তাঁর সিরিজ থেকে বাদ পড়া নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে টিম সূত্রের দাবি, চোটের কারণে বাঁকি ম্যাচগুলোতে তাঁকে আর দেখা যাবে না  সুন্দরকে।বল হাতেও প্রথম ওয়ানডেতে ৫ ওভারে ২৭ রান দেন তিনি এবং ব্যাট হাতে ৭ রান বানান তিনি। আগামী মাস থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ যে কারণে কোন রকম বাড়তি ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এর আগে, অনুশীলনের সময় ঋষভ গুরুতর চোট পেয়েছিলেন।

Read Also: রাহুলের ম্যাচ জয়ী বাউন্ডারিতে অনুষ্কা শর্মার নাচ, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *