আইপিএলের (IPL 2026) সময় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পিছিয়ে থাকা ফ্র্যাঞ্চাইজিগুলি ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। বৃহস্পতিবার ইডেনের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। এই ম্যাচে নাইট বাহিনী জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু মুকুল চৌধুরীর (Mukul Choudhary) দুরন্ত ব্যাটিংয়ে পরিস্থিতি বদলে যায়।
এই তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান মাঠে দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত জয় এনে দিয়েছেন। ফলে লখনউ দুরন্ত জয় ছিনিয়ে নেয়। কিন্তু অধিনায়ক ঋষভ পান্থ (Rishab Pant) ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়েছেন। এবার এই তারকাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ওয়াসিম আকরাম (Washim Akram)।
Read More: শাহরুখের মূল মন্ত্রে জিতবে KKR, শুরু ভালো না করেও করবে কিস্তিমাত !!

শেষ মেগা নিলামে ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পান্থকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। তিনি এখনও পর্যন্ত আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। ফলে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পর সোশ্যাল মিডিয়ার ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছেন। গত বছর ১৪ ম্যাচে মাত্র ২৬৯ রান সংগ্রহ করেন। এই বছর নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে মাঠে ফিরেছিলেন পান্থ। মনে করা হচ্ছিল তিনি দলের টপ অর্ডারের অন্যতম ভরসা হবেন।
কিন্তু এখনও পর্যন্ত হওয়া ম্যাচগুলিতে বড়ো ইনিংস গড়তে পারেননি। প্রয়োজনের সময় আউট হয়ে দলকে বিপদের মধ্যে ফেলেছেন। প্রথম ম্যাচে ওপেনিং করতে নেমে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে করেছিলেন ৯ বলে মাত্র ৭ রান। এরপর হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে অপরাজিত ৬৮ রান করলেও গতকাল আবারও কলকাতার বিপক্ষে ভক্তদের হতাশ করেন। নাইটদের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময় ৩ নম্বরে ব্যাট করতে নেমে পান্থ ৯ বলে ১০ রান করে মাঠ ছাড়েন।
কটাক্ষের মুখে পান্থ-

দল পরপর দুই ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে গেলেও সমালোচনার মুখে পড়েছেন ঋষভ পান্থ। তার ব্যাটিং নিয়ে এবার পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরাম (Washim Akram) তীব্র সমালোচনা করলেন। তিনি তুলনা করতে গিয়ে বাবর আজমের (Babar Azam) প্রসঙ্গ টেনে আনেন। ফলে এই মন্তব্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে এসেছে। ওয়াসিম আকরাম এক সাক্ষাৎকারে বলেন, “পান্থ হলেন বাবর আজমের ভারতীয় সংস্করণ।
তিনি অনেক সুযোগ পান কিন্তু নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হচ্ছেন বারবার।” আকরাম লখনউ টিম ম্যানেজমেন্টদের দিকে প্রশ্ন তুলে বলেন যে বেঞ্চে অনেক প্রতিভাবান ব্যাটসম্যান থাকলেও তারা পান্থের জন্য সুযোগ পাচ্ছেন না। উল্লেখ্য এই তারকা আইপিএলে এখনও পর্যন্ত ১২৮ ম্যাচে ৩৬৩৮ রান সংগ্রহ করেছেন।