বিশ্বকাপের মাথায় চিন্তার ভাঁজ, গুরুতর চোটে আক্রান্ত তারকা খেলোয়াড় !! 1

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) মঞ্চ বেশ জমে উঠেছে। ছোট দলগুলি বড় দলগুলোকে বেশ লড়াকু প্রতিদ্বন্দ্বিতা দিচ্ছে। ভারতীয় দল প্রথম ম্যাচে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয়লাভ করলেও ভারতকে কঠিন টক্কর দিয়েছে তারা। এমনকি, প্রথম ম্যাচে পাকিস্তানকেও নাজেহাল করে দিয়েছিল নেদারল্যান্ডস। বিশ্বকাপ শুরুর পর এখনও এক সপ্তাহ হয়নি। আর তার মধ্যেই চোটের খবর সামনে উঠে এসেছে। গুরুতর চোট পেয়েছেন শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার।

প্রসঙ্গত, আয়ারল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার প্রথম ম্যাচটি ওয়ানিন্দু হাসারাঙ্গার (Wanindu Hasaranga) জন্য ছিল একই সঙ্গে গর্বের ও বেদনার। একদিকে ব্যক্তিগত কৃতিত্ব অর্জনের পর গুরুতর চোটে আক্রান্ত হয়েছেন লঙ্কান এই স্পিনার। ম্যাচের প্রথম ওভার শেষে হ্যামস্ট্রিংয়ে টান লাগায় সমস্যায় পড়েন হাসারাঙ্গা। মাঠে ফিজিওর সহায়তা নিলেও তিনি খেলতে থাকেন এবং শেষ পর্যন্ত চার ওভারে তিনটি উইকেট তুলে নিয়ে বিশ্বকাপের মঞ্চে নয়া রেকর্ড তৈরি করেন তিনি। তাঁর এই লড়াকু মানসিকতা দলকে শুধু জয় এনেই দেয়নি তার সাথে ইতিহাসও গড়েছে। এই তিন উইকেটের সুবাদে হাসারাঙ্গা শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে উঠে এসেছেন।

Read More: ‘থুতু চেটে ইউ-টার্ন’, মুখ পুড়িয়ে ভারতের সঙ্গে বিশ্বকাপের ম্যাচ খেলা নিশ্চিত করল পাকিস্তান !!

গুরুতর চোটে আক্রান্ত তারকা স্পিনার

বিশ্বকাপ
Wanindu Hasaranga | Image: Getty Images

এমনকি, তাঁর ঝুলিতে এখন ৪০টি উইকেট, যার মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গাকে (Lasith Malinga)। তালিকায় তাঁর সামনে রয়েছেন কেবল বাংলাদেশের সাকিব আল হাসান। বিশ্বকাপের মঞ্চে এমন রেকর্ড নিঃসন্দেহে শ্রীলঙ্কা ক্রিকেটের গর্ব। তবে এই সাফল্যের রাতেই দুঃসংবাদ আসে। ম্যাচের পর করা স্ক্যান রিপোর্টে হ্যামস্ট্রিং চোট ধরা পড়ে এবং চিকিৎসকেরা তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

বোর্ড সূত্রের খবর, মেডিক্যাল ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত তাঁকে দলের সঙ্গে ভ্রমণেও যেতে দেওয়া হচ্ছে না। ফলে চলতি বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্নচিহ্ন। এই অনিশ্চয়তা শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা। এবার ভারতের পাশাপাশি শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপের আসর বসেছে, আর ঘরের মাঠে স্পিন শক্তি দেখাতে চাইবে তারা। তবে, হাসারাঙ্গাকে ছাড়া কিছুটা হলেও দুর্বল হয়ে পড়বে শ্রীলংকা।অন্যদিকে, হাসারাঙ্গার চোটের ইতিহাস নতুন নয়। ২০২২ ও ২০২৩ সালেও গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তিনি চোটের কারণে দলের বাইরে ছিলেন। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতেছে ভারত। তবে শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে হবে।

Read Also: ভারত’কে মাথা নত করালো বাংলাদেশ-পাকিস্তান, সম্পর্ক মধুর করতে খেলতে হবে ট্রাই-সিরিজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *