ভারতীয় দল বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) দুরন্ত ফর্মে রয়েছে। গ্ৰুপ পর্বে একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে সুপার ৮’এ প্রবেশ করেছে। এই বছরও বিশ্বকাপ ট্রফি নিজেদের দখলে করবে ব্লু ব্রিগেডরা বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের ধারাবাহিকভাবে পরাজয় নির্বাচকদের চিন্তার মধ্যে রেখেছে। এই কারণে ভারতীয় লাল বলের ক্রিকেটে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য মাঠে নেমে পড়েছে বিসিসিআই (BCCI)। খুব তাড়াতাড়ি দলে বড়ো পরিবর্তন দেখতে পাওয়া যাবে বলে এবার খবর সামনে এসেছে।
Read More: IPL থেকে ছিটকে গেল মাতিশা পাথিরানা, দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা করলো KKR !!
টেস্টে ব্যর্থ ভারতীয় দল-

গত বছর ইংল্যান্ড সফরের আগে ভারতীয় টেস্ট দল থেকে হঠাৎ করে অবসর ঘোষণা করেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। তারা দলে বৃদ্ধি পাওয়া চাপের মুখে দাঁড়িয়ে এইরকম সিদ্ধান্ত নিয়েছেন বলেই বিশেষজ্ঞরা মনে করছিলেন। হিটম্যানের পর শুভমান গিল (Shubman Gill) ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। কিন্তু নেতৃত্বের দায়িত্বে এখনও সেইভাবে সফলতা পাননি এই তারকা।
সাম্প্রতিক সময় ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Series) বিপক্ষে টেস্ট সিরিজে লজ্জাজনক পারফর্ম্যান্স করেছে ব্লু ব্রিগেডরা। প্রোটিয়াদের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ায় সমালোচনার মুখে পড়েন প্রধান কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) নতুন চক্রে ৯ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে হারের সম্মুখীন হয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে শুভমান গিলরা। এই টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিতে হলে আসন্ন সিরিজগুলিতে ধারাবাহিকভাবে সাফল্য পেতে হবে ব্লু ব্রিগেডদের।
ফিরছেন বিরাট কোহলি-

এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে বিসিসিআই ভারতীয় টেস্ট দলে অভিজ্ঞতা বাড়ানোর কথা চিন্তাভাবনা করছে। তরুণ ক্রিকেটারদের সঙ্গে ব্যাটিং অর্ডারে বিরাট কোহলির (Virat Kohli) মতো অভিজ্ঞ তারকাকে ফিরিয়ে আনার জন্য রীতিমতো মাঠে নেমে পড়েছে তারা। সূত্র অনুযায়ী কিং কোহলিকে অবসর ভেঙে আবারও টেস্ট ক্রিকেটে ফিরিয়ে আনার জন্য প্রস্তাব দিয়েছে বিসিসিআই (BCCI)। সাম্প্রতিক সময় ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন এই তারকা। শুধুমাত্র ওডিআই ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।
নিউজিল্যান্ডের (India vs New Zealand ODI Series) বিপক্ষে শেষ একদিনের সিরিজে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে জ্বলে উঠেছিলেন। ৩ ম্যাচে একটি দুরন্ত শতরানের সঙ্গে করেন ২৪০ রান। এখনও পর্যন্ত এই তারকা টেস্ট ক্রিকেটে দেশের হয়ে ১২৩ ম্যাচে ৯২৩০ রান করেছেন। অন্যদিকে সম্প্রতি সময় এক সাক্ষাৎকারে অবসর ভেঙে ফিরে আসার বিষয়ে বিরাট ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেছিলেন, “সব সময় মানসিকভাবে প্রস্তুত থাকাটা প্রয়োজন। খেলাটাকে আপনি কতটা উপভোগ করতে পারছেন সেটাই আসল বিষয়।”