টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) সবচেয়ে বড়ো মহাযুদ্ধে সামিল হতে চলেছে ক্রিকেট ভক্তরা। রবিবার টিভি এবং মোবাইল স্ক্রিনে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan Match) ম্যাচের প্রতিটা দৃশ্যে চোখ থাকবে সমর্থকদের। এই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তাপ বৃদ্ধি পেতে শুরু করেছে। টুর্নামেন্ট শুরুর আগে পিসিবি (PCB) সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছিল তারা সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) বিপক্ষে ম্যাচ খেলবে না। তবে আইসিসির (ICC) সঙ্গে আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করেন মহসিন নকভি (Mohsin Naqvi)।
অন্যদিকে ম্যাচ নিয়ে উন্মাদনা থাকলেও ভারতীয় দলের একাধিক চোট সমস্যা এবং অসুস্থতার খবর সামনে এসেছে। ফলে রীতিমতো চিন্তায় রয়েছে বিসিসিআই (BCCI)। এই আবহে এবার দলের সঙ্গে যোগ দিচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) বলে খবর সামনে এসেছে।
Read More: ফের বঞ্চনা, যশস্বী-জাদেজাকে উপেক্ষা করে রাজস্থানের নতুন অধিনায়ক ঘোষণা !!
সমস্যায় ভারতীয় দল-

টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগে থেকেই একাধিক চোট সমস্যার মুখে পড়েছিল ভারতীয় দল। অস্ত্রোপচারের কারণে নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না তিলক বর্মা (Tilak Varma)। অন্যদিকে অক্ষর প্যাটেল (Axar Patel) কিউদের বিপক্ষে সিরিজ চলাকালীন চোট পেয়ে ছিটকে যান। চোট সমস্যার কারণে বিশ্বকাপে প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) বিপক্ষে ভারতীয় একাদশে ছিলেন না জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এর সঙ্গেই বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মার (Abhishek Sharma) অসুস্থতা সবচেয়ে বেশি গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) চিন্তায় ফেলেছে।
এই তারকা ব্যাটসম্যান বিশ্বকাপে ভারতের হয়ে প্রথম ম্যাচে ব্যাটিং করতে নামলেও দলের হয়ে ফিল্ডিং করেননি। পরে পেটে ইনফেকশনের কারণে তাকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করা হয়। এর ফলে নামিবিয়ার (India vs Namibia Match) বিপক্ষে একাদশের বাইরে ছিলেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে শ্রীলঙ্কায় দলের সঙ্গে পৌঁছেছেন এই তরুণ সদস্য। কিন্তু মাঠে নামবেন কিনা তা নিশ্চিত নয়।
রোহিত-বিরাটের যোগদান-

২০২৪ সালে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। এই টুর্নামেন্টের ট্রফি জয়ী অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন। তবে চলতি টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে আছেন হিটম্যান। আইসিসি (ICC) তাকে সম্মান জানিয়ে চলতি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নিয়েছে। ফলে রবিবার শ্রীলঙ্কায় ভারতীয় দলকে উৎসাহ দেওয়ার জন্য মাঠে উপস্থিত থাকতে পারেন এই তারকা।
অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে যখনই সুযোগ পেয়েছেন বিরাট কোহলিকে জ্বলে উঠতে দেখা গেছে। বাবর আজমদের (Babar Azam) বিপক্ষে রান তাড়া করতে নেমে তার করা একাধিক দুরন্ত শতরান এখনও ক্রিকেট ভক্তদের মনে জায়গা করে আছে। রবিবার তিনিও ম্যাচের আগে সূর্যকুমার যাদবদের সঙ্গে সাক্ষাৎ করে দলের মনোবল বৃদ্ধি করতে পারেন বলে খবর সামনে এসেছে। স্টেডিয়ামে তার উপস্থিতি দলকে অবশ্যই আত্মবিশ্বাস দেবে।