৪,৪,৪,৪,৬,৬,৬... বিজয় হাজারেতে গর্জে উঠলো বিরাট কোহলির ব্যাট, ৬১ বলে খেললেন ৭৭ রানের ইনিংস !! 1

ভারতীয় ক্রিকেটে যাঁর নাম উচ্চারিত হলেই আত্মবিশ্বাস, আগ্রাসন ও ধারাবাহিকতার ছবি ভেসে ওঠে, সেই বিরাট কোহলি (Virat Kohli) যেন আবারও ফিরে পেলেন নিজের চেনা রূপ। দীর্ঘ দেড় দশক পর বিজয় হাজারে ট্রফিতে দিল্লির জার্সিতে বিরাটের প্রত্যাবর্তনের পর থেকে ঘরোয়া ক্রিকেটের আবেগ ও জনপ্রিয়তা যেন বেড়েই গিয়েছে। প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট, এরপর দ্বিতীয় ম্যাচেও দুরন্ত ছন্দ দেখালেন বিরাট। তাঁর এই পারফরম্যান্স ঘরোয়া টুর্নামেন্টের জন্য নয় বরং এটি ভারতীয় ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। সামনেই ভারতকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে হবে আর এই সিরিজের আগেই নিজেকে পুরোপুরিভাবে প্রস্তুত করে নিচ্ছেন বিরাট কোহলি।

শুক্রবার বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে এলিট গ্রুপ ডি-র ম্যাচে গুজরাটের মুখোমুখি হয় দিল্লি। টস জিতে গুজরাট প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই সিদ্ধান্ত যে কতটা ভুল হতে চলেছে, তা প্রথম ওভার থেকেই স্পষ্ট করে দেন বিরাট কোহলি। ইনিংসের প্রথম বল থেকেই কোহলির ব্যাটে ছিল আক্রমণের ঝাঁজ। ম্যাচটি সরাসরি সম্প্রসারণ না হলেও মিডিয়ার পক্ষ থেকে বেশ কিছু ভিডিও প্রকাশ্যে এসেছিল যেখানে বিরাটকে গুজরাটের বোলারদের বিরুদ্ধে ড্রাইভ, কভার শট এবং কাট শটে মাঠ মাতাতে থাকেন তিনি। মাত্র ৬১ বলে ৭৭ রানের ঝলমলে ইনিংস খেলেন কোহলি, যেখানে ছিল ১৩টি বাউন্ডারি ও একটি বিশাল ছক্কা। তাঁর ব্যাটিংয়ে ছিল পুরনো কোহলির ছাপ। ভক্তদের চোখ ধাঁধানো ব্যাটিং উপহার দিয়েছেন বিরাট কোহলি।

Read More: ক্যাপ্টেন রোহিত-ভাইস ক্যাপ্টেন বিরাট কোহলি, নিউজিল্যান্ডের বিপক্ষে ODI সিরিজের জন্য ভারতীয় দল এল প্রকাশ্যে !!

বিজয় হাজারেতে আবার গর্জে উঠলো বিরাটের ব্যাট

বিরাট কোহলি
Virat Kohli | Image: Twitter

প্রসঙ্গত, এই ম্যাচের আগে থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া ডাক আউট হওয়ার পর তৃতীয় ম্যাচে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলে ফর্মে ফেরেন কোহলি। এরপর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুটি শতরান তাঁর আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে। এমনকি শেষ ম্যাচেও অর্ধশতরান ছাপিয়ে যান তিনি। দীর্ঘ সময় পর ফর্ম নিয়ে যে প্রশ্ন উঠেছিল, তার জবাব ব্যাট হাতেই দিয়ে চলেছেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক। বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ১৩১ রানের অনবদ্য ইনিংস খেলে আগেই নিজের প্রত্যাবর্তনের বার্তা দিয়েছিলেন কোহলি। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি না পেলেও দুরন্ত ৭৭ রানের ইনিংস খেলে দলকে বড় রানে পৌঁছনোর একটি ভীত গড়ে দেন তিনি।

Read Also: অনুশীলনের জন্য নেই বল, রেগে গিয়ে অটোরিকশা করে মাঠ ছাড়লেন BPL ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *