টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) প্রাথমিক গ্রুপ পর্বে দুরন্ত শুরু করেছিল ভারতীয় দল। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে ব্লু ব্রিগেডরা আরও একটি ট্রফির জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল। কিন্তু সুপার ৮’এর প্রথম ম্যাচেই হারের সম্মুখীন হয়ে বড়ো ধাক্কা খেলো গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। রান তাড়া করতে নেমে তাদের এই দৈন্যদশা বর্তমানে সমালোচনার মুখে পড়েছে। অনেকই বিরাট কোহলির (Virat Kohli) কথা তুলে আনছেন। রান তাড়া করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় তার ভূমিকার কাছাকাছি কেউ পৌঁছাতে পারবেন না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
Read More: বিশ্বকাপের মধ্যেই যৌন নির্যাতনের অভিযোগে নিষিদ্ধ হলেন বোর্ড কর্তা, চাঞ্চল্য ক্রিকেট মহলে !!

রবিবার সুপার ৮’এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল ভারতীয় দল। টসে জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। চাপের মুখে দাঁড়িয়ে প্রোটিয়াদের হয়ে ব্যাট হাতে ভরসা হয়ে উঠেছিলেন ডেভিড মিলার (David Miller) ও ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। দুজনে মিলে দলকে লড়াইয়ে ফিরিয়ে আনেন। ব্রেভিস ২৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। মিলার করেন ৩৫ বলে ৬৩ রান। এরপর ট্রিস্টান স্টাবসের (Tristan Stubbs) ২৪ বলে অপরাজিত ৪৪ রানে ভর করে ১৮৮ রানের লক্ষ্যমাত্রা দেয় দক্ষিণ আফ্রিকা।
এই রান তাড়া করতে নেমে ভারতীয় দলের ব্যাটিং বিপর্যয় লক্ষ্য করা যায়। ওপেনার ঈশান কিষাণ (Ishan Kishan) খাতা না খুলেই মাঠ ছাড়েন। অভিষেক শর্মার (Abhishek Sharma) ব্যাট থেকে আসে ১৫ রান। ৩ নম্বর স্থানে তিলক বর্মাও (Tilak Varma) ভরসা দিতে ব্যর্থ হন। তিনি ফেরেন মাত্র ১ রান করে। সূর্যকুমার যাদবের ১৮ রান করলেও আর কেউ বড়ো ইনিংস গড়তে পারেননি। একমাত্র শিবম দুবে (Shivam Dube) ৩৭ বলে ৪২ রান করে লড়াই চালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় দল ৭৬ রানের বিশাল হারের সম্মুখীন হয়।
কোহলির ভূমিকা নিতে পারলেন না কেউ-

ভারতীয় ক্রিকেটে রান তাড়া করার ক্ষেত্রে বিরাট কোহলির ভূমিকা স্মরণীয় হয়ে আছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। ফলে চলতি টুর্নামেন্টে তিনি দলে নেই। কিন্তু গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় দলের হারের পর চাপের মুখে দাঁড়িয়ে অতীতে বিরাট কোহলির একাধিক গুরুত্বপূর্ণ ইনিংসের কথা তুলে আনছেন ক্রিকেট ভক্তরা।
২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭২ রান তাড়া করতে নেমে একাই ভরসা হয়ে উঠেছিলেন কিং কোহলি। তিনি ৪৪ বলে অপরাজিত ৭২ রান করে দলকে জয় এনে দেন। ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার (India vs Australia Match) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৫১ বলে অপরাজিত ৮২ রান সংগ্রহ করে আবারও নিজের জাত চেনান এই তারকা। রান তাড়া করার ক্ষেত্রে তার এই ইনিংস এখনও স্মরণীয় হয়ে আছে।
এর সঙ্গে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের (India vs Pakistan Match) বিপক্ষে বিরাটের ঐতিহাসিক ইনিংস এখনও সকলের মনে উজ্জ্বল হয়ে রয়েছে। এই ম্যাচে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। এইরকম পরিস্থিতিতে পাক-বাহিনীদের বিপক্ষে ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে জ্বলে ওঠেন কিং কোহলি। তার এই রানের ওপর ভর করে ভারত ৪ উইকেটে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছিল।