বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে ব্যাট হাতে রাজত্ব করছেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি টেস্ট ক্রিকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ইতিমধ্যে অবসর ঘোষণা করেছেন। ফলে শুধুমাত্র ওডিআই ক্রিকেটে ভারতীয় দলকে সমৃদ্ধ করে চলেছেন এই তারকা। সাম্প্রতিক সময় দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) বিপক্ষে ঘরের মাঠে ব্যাট হাতে রীতিমতো জ্বলে উঠেছিলেন।
তরুণ প্রজন্মের কাছে প্রতিটি ম্যাচেই দৃষ্টান্ত তৈরি করছেন কিং কোহলি। এর মধ্যেই আজ নিউজিল্যান্ডের (India vs New Zealand ODI Match) বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচে মাঠে নেমেছিলেন এই তারকা। এই ম্যাচে সচিন তেন্ডুলকারের (Sachin Tendulkar) অনন্য রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন।
Read Also: বিশ্বকাপে ভারতের রাজনীতি, পাক বংশোদ্ভূত খেলোয়াড়কে দেওয়া হলো না ভিসা !!
কোহলির নতুন মাইলস্টোন-

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে বরোদায় জয়লাভ করেছিল ভারতীয় দল। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওডিআইতে জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের দখলে করার লক্ষ্যে মাঠে নামে শুভমান গিলরা। কিউইদের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে বিরাট ৯৩ রানের ইনিংস খেলেছিলেন। তবে আজ দ্বিতীয় ম্যাচে সেইভাবে প্রভাব ফেলতে পারেননি। ২৯ বলে ২৩ রান সংগ্রহ করে মাঠ ছাড়েন। তবে এই ম্যাচে কোহলি সচিন তেন্ডুলকরের একটি অনন্য রেকর্ড ভেঙ্গে দেন।
ভারতীয় ব্যাটসম্যান হিসাবে ওডিআই ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি রান ছিল লিটল মাস্টারের। তিনি কিউইদের বিপক্ষে ৪২ টি ওডিআই ম্যাচে মোট ১৭৫০ রান তুলে নেন। তবে আজ বিরাট তাকে টপকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে রেকর্ড গড়লেন। এই তারকা ব্যাটসম্যান কিউইদের বিপক্ষে এখনও পর্যন্ত ৩৫ টি ওডিআই ম্যাচে ১৭৭৩ রান সংগ্রহ করেছেন।
ব্যাটিং র্যাঙ্কিং’য়ে শীর্ষে বিরাট-

গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে একের পর এক দুরন্ত শতরান হাকিয়ে চমক দিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি ৩ ম্যাচে ৩০২ রান সংগ্রহ করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। এর আগে অস্ট্রেলিয়া সফরে তৃতীয় ম্যাচেও অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলে জ্বলে ওঠেন। ফলে ১৬৫৮ দিন পর ওডিআই ক্রিকেটে আইসিসির (ICC) ব্যাটিং র্যাঙ্কিং’এ শীর্ষে পৌঁছালেন কিং কোহলি।
এই স্থানে ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। হিটম্যান তৃতীয় নং স্থানে নেমে গেছেন। দুই নম্বরে রয়েছেন ড্যারিল মিচেল (Daryl Mitchell)। উল্লেখ্য বিরাট আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান করে ইতিমধ্যেই ইতিহাস তৈরি করেছেন। এখনও পর্যন্ত এই তারকা আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে সংগ্রহ করেছেন ৩১০ ম্যাচে ১৪,৬৫০ রান।