মিথ্যার বিরুদ্ধে সরব বিরাট কোহলি, নিলেন লিগাল অ্যাকশন !! 1

আইপিএল মানেই উত্তেজনা। ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। আইপিএলের আগে চর্চায় উঠে এসেছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli)। আইপিএল শুরুর আগে এক চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়ে ক্রিকেট দুনিয়ায়। সমাজ মাধ্যমে এক ভুয়ো তথ্য ঘোরাফেরা করছিল। সেখানে লেখা ছিল, ভারত থেকে লন্ডনে যাতায়াতের জন্য নাকি চার্টার্ড ফ্লাইট চেয়েছেন বিরাট কোহলি। এমনও বলা হচ্ছিল, দুটি ম্যাচের মধ্যে যদি তিনদিন বা তার বেশি ব্যবধান থাকে, তাহলে তিনি লন্ডনে ফিরে যাবেন এবং পরবর্তী ম্যাচের আগে আবার ভারতে ফিরবেন। এই খবরটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিন্তু এই সমস্ত জল্পনার জবাব খুবই সহজভাবে দিলেন স্বয়ং কোহলি।

ইনস্টাগ্রামে ভুয়ো খবরের ক্লাস নিলেন কোহলি

Virat Kohli কোহলি
Virat Kohli | Image: Twitter

যদিও, তিনি সরাসরি কোনও বিবৃতি দেননি বরং ইনস্টাগ্রাম স্টোরিতে সেই খবরটি শেয়ার করে দুটি ‘হাসতে-হাসতে চোখে জল’ ইমোজি ব্যবহার করেন। এই বিষয় থেকে বোঝাই যাচ্ছে যে বিরাট এটিকে গুজব বলেই কোনো গুরুত্ব দিচ্ছেন না। গুজবের বাইরে বাস্তবে আইপিএল শুরুর আগেই কোহলি বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছেন এবং শুরু করে দিয়েছেন জোরকদমে অনুশীলন। কোহলিদের নজর এখন টাইটেল ডিফেন্ড করার। ১৮ বছরের কঠোর পরিশ্রমের পর রয়্যাল চ্যালেঞ্জার্স দল আইপিএল ট্রফি জয় করেছে। এবারের আইপিএলে আরসিবি চাইবে শিরোপা পুনরায় জিতে দ্বিতীয় দল হিসেবে পরস্পর দুবার শিরোপা জিততে।

Raed More: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া, খেলতে-খেলতেই প্রাণ হারালেন ২২ বছরের তরুণ তারকা !!

আইপিএলের আগে পুরো ফোকাস প্রস্তুতিতে

Ipl 2025
Virat Kohli | Image: Getty Images

যদিও, কোহলি এই ভুয়ো খবরটিতে রিঅ্যাকশন দেওয়ার পর সেই ইনস্টাগ্রাম একাউন্টটি ক্রাশ হয়ে যায়। কোহলি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-এর একজন নির্ভরশীল ব্যাটসম্যান। দলটি এবার নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে, ফলে প্রত্যাশার চাপও অনেক বেশি। আর সেই চাপ সামলাতে কোহলি নিজেকে প্রস্তুত করছেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে। আইপিএলের এবারের সূচি অনুযায়ী, ২৮ মার্চ প্রথম ম্যাচ খেলবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিপক্ষ সানরাইজ হায়দ্রাবাদ। ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়াম-এ।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে প্রথম ম্যাচেই নামতে হচ্ছে, ফলে শুরুটা ভালো করা অত্যন্ত জরুরি। আর এই জায়গাতেই কোহলির অভিজ্ঞতা বড় ভূমিকা নিতে পারে। চিন্নাস্বামী স্টেডিয়ামে কোহলির নেট সেশন ইতিমধ্যেই নজর কেড়েছে। দীর্ঘ সময় ধরে ব্যাটিং করার পাশাপাশি তিনি এবার বিশেষ কিছু শটের উপর জোর দিচ্ছেন। পাশাপশি তিনি দলের তরুণ ক্রিকেটারদের ব্যাটিং টিপস দিচ্ছেন, তাঁদের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং ম্যাচ পরিস্থিতি বোঝাতে সাহায্য করছেন। আপাতত, এখন সব ক্রিকেট প্রেমীরা চিন্নাস্বামী তে বিরাটের ম্যাচের অপেক্ষায় আছে।

Read Also: “ওর মতো টাকার লোভ কারো নেই..”, IPL’এর আগে ধোনিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শহীদ আফ্রিদির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *