গুজরাটে এন্টি নিলেন KKR দলের প্রাক্তন কোচ, IPL শুরুর আগেই বড় চমক ফ্র্যাঞ্চাইজির !! 1

ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) জয়ের পর ভক্তদের মধ্যে আইপিএলের (IPL 2026) উন্মাদনা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আসন্ন ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে এই বছরের ভারতের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সানরাইজার্স হায়দরাবাদের (Royal Challengers Bangaluru vs Sunrisers Haydrabad) মুখোমুখি হবে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্রথম ম্যাচ রয়েছে শক্তিশালী প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সের ((Mumbai Indians) বিরুদ্ধে। এর মধ্যেই এবার নাইটদের প্রাক্তন কোচকে দলে নিয়ে এল গুজরাট টাইটান্স (Gujarat Titans)।

Read More: ঘোষণা হলো IPL 2026’এর সময়সূচি, ভোটের মুখে এই দিন মাঠে নামবে KKR !!

গুজরাটে এন্টি নিলেন KKR দলের প্রাক্তন কোচ, IPL শুরুর আগেই বড় চমক ফ্র্যাঞ্চাইজির !! 2
GT vs SRH | Image: Getty Images

আইপিএলের ইতিহাসে গুজরাট টাইটান্স অন্যতম সফল দল হিসেবে নিজের জায়গা করে নিয়েছে।‌ ২০২২ সালে আত্মপ্রকাশ করেই ট্রফি জয় করে নেয় তাড়া। ২০২৩ মরসুমে ফাইনালে পৌঁছে গিয়েছিল। গত বছর এই দলের হয়ে তরুণ তারকা শুভমান গিলকে (Shubman Gill)!নেতৃত্বের দায়িত্ব সামলাতে দেখা গিয়েছিল। ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন। এছাড়া মাঠে নেবে তার দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মুগ্ধ করেছিল।

লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে প্লে অফে প্রবেশ করেছিল গুজরাট। তবে ফাইনালে পৌঁছাতে পারিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০ রানে হারের সম্মুখীন হয়ে ছিটকে যায়। দলের হয়ে ব্যাট হাতে সাই সুদর্শন (Sai Sudarshan) ১৫ ম্যাচে ৭৫৯ রান তুলে নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। অন্যদিকে গিলের ব্যাট থেকে আসে ১৫ বলে ৬৫০ রান।

গুজরাটে KKR’এর প্রাক্তন কোচ-

ipl-2025-eliminator-key-stars-for-gt
Gujarat Titans | Image: Getty Images

আইপিএলের (IPL 2026) নতুন মরসুম শুরু হওয়ার আগে এখন থেকেই শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। গুজরাট টাইটান্স (Gujarat Titans) অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেইডেনকে (Mathew Hayden) ব্যাটিং কোচ হিসেবে ইতিমধ্যেই নিয়োগ করেছে। এর মধ্যেই এবার তারা সহকারী কোচ হিসাবে প্রাক্তন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান বিজয় দাহিয়াকে (Vijay Dahia) নিযুক্ত করল।

বিজয় দাহিয়া (Vijay Dahiya) সফল কোচ হিসেবে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। তার তত্ত্বাবধানেই ২০০৭-০৮ মরসুমে দিল্লি দল রঞ্জি ট্রফি (Ranji Trophy) জয় করেছিল। এছাড়াও আইপিএলে ২০১২ এবং ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের (KKR) চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বিজয় দাহিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এছাড়াও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে লখন‌উ সুপার জায়ান্টসে (Lucknow Super Giants) ২০২২ সালে দক্ষতার সঙ্গে সহকারি কোচ হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন তিনি।

Read Also: বিশ্বকাপ জিতেই অবসর, ক্যারিয়ারে মস্ত বড় সিদ্ধান্ত জসপ্রীত বুমরাহের !!

Tagged:

গুজরাটে এন্টি নিলেন KKR দলের প্রাক্তন কোচ, IPL শুরুর আগেই বড় চমক ফ্র্যাঞ্চাইজির FAQs:

আইপিএল 2026 কবে থেকে শুরু হচ্ছে?

আইপিএল 2026 আগামী ২৮ই মার্চ থেকে শুরু হচ্ছে

গুজরাট টাইটান্সের অধিনায়ক কে?

গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল

গুজরাট টাইটান্স কতবার আইপিএল জিতেছে?

গুজরাট টাইটান্স একবার আইপিএল ট্রফি জিতেছে

গুজরাট টাইটান্সের হেড কোচ কে?

গুজরাট টাইটান্সের হেড কোচ আশীষ নেহরা

গুজরাট টাইটান্সে বিজয় দাহিয়ার রোল কি?

গুজরাট টাইটান্সে বিজয় দাহিয়াকে সহকারী কোচ হিসাবে নিযুক্ত করেছে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *