Video: ইচ্ছাকৃতভাবে ড্যারিলের সঙ্গে সংঘাতে আর্শদীপ, রেগে লাল কি‌উই তারকার ভিডিও ভাইরাল !! 1

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ভারতীয় দল আরও একটা বিশ্বকাপ (T20 WC 2026) ট্রফি জয় করে ইতিহাস তৈরি করেছে। ধারাবাহিকভাবে পরপর দুবার এই ফরম্যাটে ট্রফি জয় করা প্রথম দল হল ব্লু ব্রিগেডরা। প্রথম থেকেই নিউজিল্যান্ডের (India vs New Zealand Match) বিপক্ষে জ্বলে উঠেছিল গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। ব্যাট হাতে প্রথমেই জ্বলে ওঠেন সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং অভিষেক শর্মা Abhishek)। এরপর ঈশান কিষাণ‌ও (Ishan Kishan) দলের অন্যতম ভরসা হিসেবে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।

ফলে ২৫৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয় ব্লু ব্রিগেডরা। এই রান তাড়া করতে নেমে দাঁড়াতেই পারেনি কিউই বাহিনী। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে এক সময় আর্শদীপ সিং (Arshdeep Singh) এবং ড্যারিল মিচেল (Daryl Mitchell) রীতিমতো উতপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে গিয়েছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Read More: “একতরফা ভাবে হারিয়ে দিলো…” তৃতীয় বারের জন্য বিশ্বকাপ জিতলো ভারত, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

Video: ইচ্ছাকৃতভাবে ড্যারিলের সঙ্গে সংঘাতে আর্শদীপ, রেগে লাল কি‌উই তারকার ভিডিও ভাইরাল !! 2
IND vs NZ | Image: Getty Images

নিউজিল্যান্ড ভারতের দেওয়া বিশাল রান তাড়া করতে নেমে রীতিমতো চাপের মুখে পড়ে যায়। তবে এক দিক থেকে ধরে রেখে ওপেনিং করতে নেমে ওপেনার টিম সেইফার্ট (Tim Seifert) লড়াই চালাচ্ছিলেন। রাচিন রবীন্দ্র (Rachin Ravindra), গ্লেন ফিলিপস (Glenn PhilIips), ফিন অ্যালেন (Finn Allen) ব্যর্থ হ‌ওয়ার পর দিশা হারিয়ে ফেলেছিল কিউই বাহিনী। সেই সময় ড্যারিল মিচেল অধিনায়ক মিচেল স্যান্টনারের (Mitchell Santner) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

এইরকম সময় আর্শদীপ সিং ১১ তম ওভারে বোলিং করতে আসেন। ওভারে ড্যারিল মিচেল পরপর দুটি ছক্কা হাঁকিয়ে তারকা পেসারকে চাপে ফেলার চেষ্টা করেন। পঞ্চম বল ডিফেন্স করে ক্রিজে দাঁড়িয়ে ছিলেন ড্যারিল। তাকে লক্ষ্য করে বল ছোঁড়েন আর্শদীপ। সরাসরি বলটি কিউই ব্যাটসম্যানের গায়ে গিয়ে লাগে। ক্ষুব্ধ হয়ে তিনি রীতিমতো তারকা পেসারের দিকে এগিয়ে আসেন‌। এমনকি আম্পায়ারের কাছেও অভিযোগ জানান। তবে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এসে পরিস্থিতির সামাল দেন। ওভার শেষে হাত মেলান আর্শদীপ ও ড্যারিল দুজনেই। সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে‌।

দেখুন সেই ভিডিওটি-

ভারতের দুরন্ত জয়-

Video: ইচ্ছাকৃতভাবে ড্যারিলের সঙ্গে সংঘাতে আর্শদীপ, রেগে লাল কি‌উই তারকার ভিডিও ভাইরাল !! 3
IND vs NZ | Image: Getty Images

আজ প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। দুজনে মিলে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ২১ বলে ৫২ রান করে জ্বলে উঠেছিলেন অভিষেক। তিনি ৬ টি চার এবং ৩ টি ছক্কা হাঁকান। তবে সবচেয়ে বেশি প্রভাব ফেলেন সঞ্জু। তিনি ৪৬ বলে ৮৯ রান করে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দিয়েছিলেন। অন্যদিকে ঈশান কিষাণের ব্যাট‌ও থেমে ছিল না। তার গুরুত্বপূর্ণ যোগদান ম্যাচের রঙ বদলে দেয়।

ঈশান কিষাণ ২৫ বলে করেন ৫৪ রান। এরপর শিবম দুবের (Shivam Dube) ৮ বলে অপরাজিত ২৬ রানে ভর করে ভারত ২৫৫ রান তুলে নেয়। এই রান তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের সামনে একের পর এক উইকেট ছুঁড়ে দেয় কিউই বাহিনী। টিম সেইফার্ট ২৬ বলে ৫২ রান সংগ্রহ করেন। এছাড়াও মিচেল স্যান্টনারের (Mitchell Santner) ব্যাট থেকে আসে ৩৫ বলে ৪৩ রান। এরপর আর কেউ বড়ো ইনিংস গড়তে পারেননি। ভারত ৯৬ রানে জয় ছিনিয়ে নিয়ে বিশ্বকাপ ট্রফি জয় করেছে। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ৪ উইকেট এবং অক্ষর প্যাটেল (Axar Patel) ৩ উইকেট সংগ্রহ করেন।

Read Also: অক্ষর-বুমরাহ’এর ঝড়ে উড়ে গেল নিউজিল্যান্ড, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ জয় করে ইতিহাস ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *