আইপিএল (IPL 2026) মানেই প্রতিযোগিতা, চাপ এবং অপ্রত্যাশিত চ্যালেঞ্জ। আর এই মরসুমে কলকাতা নাইট রাইডার্সের (KKR) সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চোট সমস্যা। একের পর এক গুরুত্বপূর্ণ ক্রিকেটার দলে না থাকায় পরিকল্পনা বারবার বদলাতে হচ্ছে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে সুনীল নারাইন (Sunil Narine) এবং বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) – এই দুই স্পিন স্তম্ভের অনুপস্থিতি দলের বোলিং আক্রমণকে দুর্বল করে দেয়। নারাইনের কুঁচকির চোট ছিল মূল কারণ। তবে এখন তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং অনুশীলনে ফিরেছেন। দলের তরফে জানানো হয়েছে, তিনি সম্পূর্ণ ম্যাচ ফিট এবং লখনউয়ের বিরুদ্ধে খেলতে প্রস্তুত।
নারাইন ফিরছেন, বরুণ অনিশ্চিত

বরুণ চক্রবর্তীর ক্ষেত্রে পরিস্থিতি একটু আলাদা। তাঁর আঙুলে চোট রয়েছে এবং সেটি এখনও পুরোপুরি সেরে ওঠেনি। মেডিক্যাল টিম তাঁর উন্নতি পর্যবেক্ষণ করছে। ফলে ম্যাচের দিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। পেস বোলিং বিভাগেও একই সমস্যা। হর্ষিত রানা এবং মাথিশা পাথিরানার অনুপস্থিতিতে নতুন করে দায়িত্ব নিতে হয়েছে কার্তিক ত্যাগীকে। তিনি এই চ্যালেঞ্জকে ইতিবাচকভাবে নিচ্ছেন। কার্তিকের পারফরম্যান্স এখন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নিজেও জানেন, এই সুযোগ তাঁর ক্যারিয়ার বদলে দিতে পারে। সাংবাদিকদের সামনে তিনি বলেন, “আমরা জানতাম দল কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। কিন্তু আমরা সবাই প্রস্তুত ছিলাম। প্রত্যেকে নিজের ভূমিকা জানত।” তাঁর নিজের যাত্রাও অনুপ্রেরণামূলক। বহু চোটের সঙ্গে লড়াই করে তিনি আবার মাঠে ফিরেছেন।
Read More: KKR-এর ভরাডুবিতে মত পাল্টালেন ক্যামেরন গ্রিন, বোলিং নিয়েই নতুন বার্তা ফ্র্যাঞ্চাইজির !!
বোলিং নিয়ে চিন্তা কাটেনি কেকেআরের

সুপার জায়ান্টসের বিরুদ্ধে সুনীল নারায়ণ হতে পারেন তুরুপের তাস। মুম্বইয়ের বিরুদ্ধে একটি উইকেট তুলে নিয়েছিলেন সুনীল। তবে, দ্বিতীয় ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে উইকেট শূন্য যেতে হয়েছে তাকে। গতবারের আইপিএল থেকে সুনীল নারিনকে সেভাবে ছন্দে দেখা যাচ্ছে না। বারবার তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। বোলিং বিভাগ নিয়ে কেকেআরকে এখনও ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন যাকে এবারের নিলামে ২৫.২০ কোটিতে দলে শামিল করেছিল কলকাতা নাইট রাইডার্স তিনিও সেভাবে ছন্দ দেখাতে পারেননি। এমনকি, বোলিংও করতে দেখা যাচ্ছে না তাকে। চোটের কারণে আপাতত অনুশীলনে বোলিং করছেন গ্রিন, তবে ম্যাচে বোলিং করার ছাড়পত্র পাননি তিনি। নাইট রাইডার্সের কাছে আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।