আউট নাকি 'নট' আউট ছিলেন অভিষেক শর্মা? ঘরের মাঠে কি আম্পায়ারের বাড়তি সুবিধা পেল KKR !! 1

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এর (IPL 2026) দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমে অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া হলো অভিষেক শর্মার (Abhishek Sharma)। বরুণ চক্রবর্তীর একটি বিতর্কিত ক্যাচের দৌলতে প্যাভিলিয়নে ফিরতে হলো অভিষেককে। আইপিএলে প্রথম ম্যাচটি স্বাচ্ছন্দের হয়নি অভিষেকের জন্য, তবে দ্বিতীয় ম্যাচে ছন্দ খুঁজে পেলেন তারকা এই ব্যাটসম্যান। এর আগে সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অর্ধশতরান হাঁকিয়ে নজর কেড়েছিলেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র ৭ রান করে উইকেট হারিয়ে ফেলেছিলেন তিনি।

বরুণের ক্যাচে থমকে গেল অভিষেকের ইনিংস

তবে পাঁচ দিন পরই ঘুরে দাঁড়ালেন এই ২৫ বছর বয়সি বাঁহাতি ব্যাটার। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়া আজকের ম্যাচে তিনি মাত্র ২১ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল চারটি চার ও চারটি ছক্কা। ওপেনিং জুটিতে ট্রেভিস হেড (Travis Head)-এর সঙ্গে ৮২ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন তিনি; হেডও পাওয়ার প্লের দারুন ভাবে সুযোগ নিতে থাকেন। হেড ২১ বলে ৪৬ রান বানিয়েছেন, যেখানে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। নিজের দশম আইপিএল অর্ধশতকের দোরগোড়ায় দাঁড়িয়েই থামতে হয় অভিষেককে। জিম্বাবোয়ের পেসার ব্লেজিং মুজারবানির (Blessing Muzarabani) বলে ডিপ স্কোয়ার লেগে শট খেলতে গিয়ে ঠিকমতো টাইমিং করতে পারেননি তিনি।

https://fxtwitter.com/ccricket713/status/2039717907676930340

সেই সুযোগ কাজে লাগিয়ে তারকা স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) এগিয়ে এসে ক্যাচটি সম্পূর্ণ করেন। তবে আউট হওয়ার পরও ক্রিজ ছাড়তে নারাজ ছিলেন অভিষেক। তাঁর সন্দেহ ছিল, বলটি পরিষ্কারভাবে ধরা হয়েছে কি না। মাঠের আম্পায়াররা বিষয়টি তৃতীয় আম্পায়ারের কাছে পাঠান। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখা হলেও নিশ্চিতভাবে বোঝা যায়নি যে ক্যাচটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে ছিল কি না। ফলে সিদ্ধান্ত নিয়ে কিছুটা বিতর্কের সৃষ্টি হয়। বেশ কিছু ক্রিকেট ভক্তদের মতে ক্যাচটি পরিষ্কার ভাবে ধরেননি বরুণ এবং আম্পায়াররা কেকেআরের বাড়তি সুবিধা দিয়েছে বলে মনে করছেন।

Read Also: ৬,৬,৪,৪,৪…এক ওভারেই বরুণের মিস্ট্রি ধ্বংস করে দিলেন অভিষেক, কটাক্ষের মুখে KKR স্পিনার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *