আইপিএলে (IPL 2026) প্রতিটি ম্যাচই এখন ক্রিকেট ভক্তদের চোখ রয়েছে। তারকা ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে তরুণ মুখগুলো মঞ্চ মাতাচ্ছেন। তবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এখনও প্রভাব ফেলতে পারেনি। পরপর দুই ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। এর মধ্যেই সোমবার ইডেন গার্ডেন্সে শক্তিশালী প্রতিপক্ষ পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে মাঠে নামতে চলেছে তারা। তার আগে এবার বড়ো ভুল বুঝতে পারল কলকাতা। এই তারকাকে বাদ দিয়েই এবার মিলবে সমাধান।
Read More: “প্লিজ খেলতে আসুন…”, ভারতের কাছে হাতে পায়ে ধরার অবস্থা বাংলাদেশের, প্রকাশ্যে সিরিজের দিনক্ষণ !!

কলকাতা নাইট রাইডার্স এই বছর আইপিএলেও আজিঙ্কা রাহানের নেতৃত্বে মাঠে নেমেছে। টুর্নামেন্টের আগে মিনি নিলামে একাধিক বিদেশি তারকাদের দলে নিয়ে চমক দিয়েছিল নাইট বাহিনী। তবে চোট সমস্যা তাদের রীতিমতো চাপের মুখে রেখেছে। চোটের কারণে ছিটকে গেলেন হর্ষিত রানা (Harshit Rana)। এমনকি চোটের কারনে মাথিশা পাথিরানা (Matheesha Pathirana) এখনও দলের সঙ্গে যোগদান করেননি। এইরকম পরিস্থিতিতে প্রথম ম্যাচে নাইট বাহিনী মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে মাঠে নামে।
এই ম্যাচে ৬ উইকেটে পরাজিত হয় কলকাতা। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে মাঠে নেমেছিল সুনীল নারিনরা (Sunil Narine)। কিন্তু ইডেন গার্ডেন্সে এই ম্যাচেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয় দল। এই ম্যাচে ৬৫ রানে পরাজিত হয়ে পয়েন্ট তালিকায় শাহরুখ খানের দল অনেকটাই পিছিয়ে গেছে। এর সঙ্গেই ভক্তদের সমালোচনার মুখে পড়েছে প্রধান কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar)।
মিলবে সমস্যার সমাধান-

কলকাতা নাইট রাইডার্সের ধারাবাহিকভাবে হারের পর অনেকটাই চিন্তার মধ্যে রয়েছেন কর্মকর্তারা। ইতিমধ্যেই সমাধান সূত্র বার করার জন্য মাঠে নেমে পড়েছেন তারা। সূত্র অনুযায়ী দলের এই পরাজয়ের পিছনে সবচেয়ে বড়ো কারণ হিসেবে বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) ধারাবাহিক ব্যর্থতাকে চিহ্নিত করা হয়েছে। উল্লেখ্য প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ ওভারে ৪৮ রান দিয়েছিলেন। কিন্তু এটিও উইকেট সংগ্রহ করতে পারেননি।
বোলিং ইকোনমি রেট ছিল ১২। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষেও সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন এই অভিজ্ঞ স্পিনার। ২ ওভারে ৩১ রান দেন। এই ম্যাচেও একটিও উইকেট তুলে নিতে পারেননি এই তারকা। বোলিং ইকোনমি রেট ছিল ১৫.৫। ফলে সোমবার তাকে একাদশের বাইরে রেখেই দল সাজাতে চাইছেন কর্মকর্তারা। বরুণের বদলে রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) একাদশে আসতে পারেন। তিনি ব্যাটিং’এর সঙ্গে স্পিনার হিসেবে দলকে ভরসা দিতে প্রস্তুত।