ভারতীয় দলে তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের প্রাচুর্য দৃষ্টান্ত তৈরি করেছে। অনূর্ধ্ব ১৯ দল থেকেই যাত্রা শুরু করে বিরাট কোহলি (Virat Kohli), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), অভিষেক শর্মার (Abhishek Sharma) মতো তারকা বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের জায়গা করে নিয়েছেন। গত বছর আইপিএলে (IPL 2025) প্রিয়াংশ আর্য (Priyansh Arya), আয়ুশ মাহাত্রের (Ayush Mhatre) মতো তরুণ ব্যাটসম্যানদের রীতিমতো দাপটের সঙ্গে লড়াই করতে দেখা যায়।
তবে সবচেয়ে বেশি চর্চায় ছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এই ১৪ বছর বয়সী বিস্ফোরক ব্যাটসম্যান ভারতের জার্সিতে সাম্প্রতিক সময় সমালোচনায় রয়েছেন। আজ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে গড়লেন অসংখ্য রেকর্ড।
Read More: “বোমা দিয়ে উড়িয়ে…” টি-20 বিশ্বকাপ বিতর্কে ‘সন্ত্রাসী’ যোগ, ICC-BCCI’এর বিরুদ্ধে পাকিস্তানি ইউটিউবারের সরাসরি হুমকি !!
বৈভবের দুরন্ত ইনিংস-

ভারতীয় দল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U19 WC 2026) ফাইনালে আজ ইংল্যান্ডের (India U19 vs England U19 Match) মুখোমুখি হয়েছে। ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ব্লু ব্রিগেডরা। ভারতের হয়ে ওপেনার অ্যারন জর্জ (Aaron George) ১১ বলে মাত্র ৯ রান করে মাঠ ছাড়েন। এই সময় বৈভব সূর্যবংশী আয়ুশ মাহাত্রের (Ayush Mhatre) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তারা দুজনে মিলে ৯০ বলে ১৪২ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন।
অধিনায়ক ৫১ বলে ৫৩ রান করে মাঠ ছাড়েন। তার ব্যাট থেকে আসে ৭ টি চার এবং ২ টি ছয়। তবে বৈভব ব্যাট হাতে রীতিমতো তান্ডব চালান। তার বিধ্বংসী ব্যাটিং’এ প্রতিপক্ষরা রীতিমতো চাপের মুখে পড়ে যায়। মাত্র ৫৫ বলে শতরান হাঁকান। ৮০ বলে তার ব্যাট থেকে আসে অবিশ্বাস্য ১৭৫ রানের ইনিংস। ফাইনালের মঞ্চে এই ধরনের পারফর্ম্যান্স বর্তমানে আলোচনায় উঠেছে। তিনি ১৫ টি চার এবং ১৫ টি ছক্কা হাঁকান। ১৪ বছর বয়সী এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ছিল ২১৮.৭৫।
ভাঙলেন একাধিক রেকর্ড-

আজ বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) প্রথমে হাফ সেঞ্চুরি করার জন্য নিয়েছিলেন ৩২ টি বল। তবে চোখের পলকেই সেটা শতরানে পরিবর্তন করেন। ৫৫ বলে শতরান করার পর মাত্র ১৫ বল নিয়েছিলেন ১৫০ রান করতে। আইসিসির কোনো ৫০ ওভারের টুর্নামেন্টের ফাইনালে সবচেয়ে দ্রুততম শতরান করে রেকর্ড গড়েন এই তারকা। চলতি টুর্নামেন্টে তিনি মোট ৩০ টি ছক্কা হাঁকিয়েছেন।
এর আগে কোনো ক্রিকেটার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের এক মরসুমে এতগুলো ছক্কা হাঁকাননি। এছাড়াও এই টুর্নামেন্টের ফাইনালের ইতিহাসে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত রান। এর সঙ্গেই বর্তমানে চলতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারী তালিকায় শীর্ষে পৌঁছে গেছেন বৈভব।