ভারতে তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের প্রাচুর্য প্রশংসনীয়। প্রতি বছর আইপিএল (IPL 2026) সহ ঘরোয়া ক্রিকেট থেকে নিজেদের আলাদা পরিচয় তৈরি করেন তারা। গত বছর আইপিএলে প্রিয়াংশ আর্য (Priyansh Arya), আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre) থেকে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) দুরন্ত ফর্মে ছিলেন। একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে রীতিমতো চমক দেন তারা। মাত্র ১৪ বছর বয়সে বৈভবের বিধ্বংসী ব্যাটিং বিশ্ব জুড়ে প্রশংসিত হয়। এরপর অনূর্ধ্ব ১৯ দলের হয়েও গড়েছেন একাধিক রেকর্ড। এবার এই তরুণ ব্যাটসম্যান আবার বয়স নিয়ে বিরম্বনায় পড়েছেন।
Read More: IPL থেকে অবসর নিচ্ছে ধোনি, CSK-তে নতুন ভূমিকায় ‘ক্যাপ্টেন কুল’ !!
দুরন্ত ফর্মে বৈভব-

তরুণ ক্রিকেটারদের মধ্যে বৈভব সূর্যবংশী বর্তমানে অন্যতম একটি নাম। এই বিস্ময় বালকের দুরন্ত ইনিংস দেশকে একাধিক সাফল্য এনে দিয়েছে। গত বছর রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে আইপিএলে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। মাত্র ১৪ বছর বয়সে ৩৫ বলে বিধ্বংসী শতরান গড়ে ইতিহাসের পাতায় নাম লেখান। এরপর ভারতের জার্সিতে অনূর্ধ্ব ১৯ দলেও নিজেকে প্রমাণ করেন।
গত বছর রাইজিং স্টার এশিয়া কাপে (Rising Star Asia Cup 2025) ভারতের হয়ে বৈভব দুরন্ত ফর্মে ছিলেন। তিনি ৪ ম্যাচে মোট ২৩৯ রান তুলে নেন। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। এরপর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U19 WC 2026) ভারতের ট্রফি জয়ের অন্যতম নায়ক হয়ে ওঠেন এই তারকা। ফাইনালে ৮০ বলে ১৭৫ রানের ইনিংস এখনও ভক্তদের মনে উজ্জ্বল হয়ে আছে। টুর্নামেন্টে ৭ ম্যাচে ৪৩৯ রান সংগ্রহ করেন। বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছিলেন।
মন্তব্য করে বিপাকে বৈভব-

গত ১৫ মার্চ নমন অ্যাওয়ার্ড অনুষ্ঠান দিল্লিতে আয়োজন করা হয়েছিল। বিসিসিআইয়ের (BCCI) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাহুল দ্রাবিড় (Rahul Dravid), সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) থেকে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), মিতালী রাজের (Mitali Raj) মতো তারকা ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) তার অনন্য অবদানের জন্য পান ‘জগমোহন ডালমিয়া ট্রফি’। এই অনুষ্ঠানেই এক একান্ত সাক্ষাৎকারে হর্ষ ভোগলেকে (Harsh Bogle) বিতর্কিত মন্তব্য করে বসেন বৈভব।
তার প্রিয় সিনেমার নাম জিজ্ঞেসা করা হয়েছিল। এর উত্তরে বৈভব ‘ধুরন্ধর’ সিনেমার নাম উল্লেখ করেন। কিন্তু এই সিনেমাটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। বৈভবের বর্তমান বয়স অফিসিয়ালি মাত্র ১৪ বছর। ফলে এই ক্রিকেটারের বয়স নিয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়েছে। এর আগে অনেকে দাবি করেছিলেন যে তার বয়স আসলে অনেকটাই বেশি। ফলে এই বিষয়টি তদন্তে প্রমাণিত হলে আইসিসি ব্যান পর্যন্ত করতে পারে।