IPL 2026: আইপিএল ২০২৬ যেন নতুন এক ক্রিকেট নক্ষত্রের জন্ম দেখছে। মাত্র ১৫ বছর বয়সেই ব্যাট হাতে ঝড় তুলেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে তাঁর বিধ্বংসী ইনিংস শুধু ম্যাচের ফলই বদলায়নি, বদলে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের দৃষ্টিভঙ্গিও। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট করতে নেমে বৈভব শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। মাত্র ২৬ বলে ৭৮ রানের দুর্দান্ত একটি চমকপ্রদ ইনিংস খেলেন। ৮টি চার এবং ৭টি ছক্কায় সাজানো ইনিংসটি ছিল নিখুঁত টাইমিং এবং সম্পূর্ণরূপে আত্মবিশ্বাস ছিল। এই ইনিংসের সবচেয়ে বড় আকর্ষণ ছিল তাঁর ১৫ বলে হাফ সেঞ্চুরি। এই মৌসুমে দ্বিতীয় বারের জন্য ১৫ বলে হাফ সেঞ্চুরি হাঁকালেন বৈভব।
RCB-এর বিরুদ্ধে ঝড় তুললেন বৈভব সূর্যবংশী

এত কম বয়সে এই ধরনের স্ট্রাইক রেট বজায় রাখা সত্যিই অসাধারণ। তাঁর এই ইনিংসের সৌজন্যেই রাজস্থান রয়্যালস সহজেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয়। কিন্তু এখানেই শেষ নয়, ম্যাচের পর তাঁর মন্তব্য আরও বেশি আলোড়ন তোলে। এর আগেও তিনি নজর কেড়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে। সেই ম্যাচে বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রিত বুমরাহ’এর (Jasprit Bumrah) বিরুদ্ধে এক ওভারে দুটি ছক্কা হাঁকিয়ে তিনি প্রমাণ করেছিলেন, বড় নামের সামনে তিনি ভয় পান না। এটি শুধু দক্ষতা নয়, মানসিক দৃঢ়তারও পরিচয়। বৈভবের ব্যাটিংয়ের সবচেয়ে বড় শক্তি হল তাঁর নির্ভীকতা। এবারের আইপিএলে তিনি বোলার দেখে নয় বরং বল দেখেই মারছেন।
গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু যশ হ্যাজেলউডের বিরুদ্ধে চারটি পরপর বাউন্ডারি হাঁকিয়েছিলেন। এরপর ভুবনেশ্বর কুমারকে বাউন্ডারি হাঁকাতেও পিছুপা হননি। এবারের আইপিএলে বৈভব ৪ ম্যাচে ৫০ গড়ে এবং ২৬৭’এর স্ট্রাইক রেটে ৫০০ রান বানিয়েছেন। আপাতত অরেঞ্জ ক্যাপ তার মাথাতেই বিরাজমান। গত মৌসুমে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, এবার আইপিএল শুরুর আগে এক সাক্ষাৎকারে বৈভব বলেছিলেন যে তিনি আইপিএলে ক্রিস গেইলের ১৭৫* রানের রেকর্ডটি ভাঙবেন। যে ফর্মে তিনি ব্যাটিং করছেন তাতে তিনি এই রেকর্ডটি ভেঙে দিতে পারেন।