চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। তারা একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছে। গতকাল পাকিস্তানকে হারিয়ে সরাসরি সুপার ৮’এ প্রবেশ করেছে ব্লু ব্রিগেডরা (India vs Pakistan Match)। অন্যদিকে এর আগে অনূর্ধ্ব ১৯ দল একদিনের বিশ্বকাপ (U19 WC 2026) জয় করে দৃষ্টান্ত তৈরি করে। এই দলের হয়ে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) দুরন্ত ফর্মে ছিলেন। তার একের পর এক বিধ্বংসী ইনিংস বিপক্ষদের ভয় ধরিয়ে দিয়েছিল। এবার তরুণ তারকা ক্রিকেটের জন্য চরম সিদ্ধান্ত গ্ৰহন করলেন।
Read More: “ফাইটব্যাক করার আগেই আমরা…” ভারতের কাছে লজ্জাজনক হার পাকিস্তানের, ম্যাচ শেষে খেলোয়াড়দের দুষলেন অধিনায়ক !!
পরিক্ষা দিচ্ছেন না বৈভব-

১৪ বছর বয়সেই একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন বৈভব সূর্যবংশী। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের পর দশম শ্রেণীর পরীক্ষা দেওয়ার জন্য নিজেকে তৈরি করছিলেন এই তরুণ তারকা। ক্রিকেটের সঙ্গে সঙ্গে পড়াশোনাকেও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই বিষয়ে তার পরিবার বিশেষ নজর রেখেছে। কিন্তু শেষ পর্যন্ত মাধ্যমিক দেওয়া সম্ভব হচ্ছে না বৈভবের।
ক্রিকেটের অনুশীলন থেকে ক্যাম্প ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় এই ক্রিকেটার পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারেননি। ফলে তিনি পরিক্ষা দিচ্ছেন না। এই বিষয়ে মডেস্টি স্কুল তাজপুরের ডিরেক্টর আদর্শ কুমার পিন্টু বলেন, “বৈভবের পরীক্ষার ফর্ম ফিলাপ হয়ে গিয়েছিল। এমনকি অ্যাডমিট কার্ডও দেওয়া হয়ে যায়। ওর সিট পড়েছিল পোদ্দার ইন্টারন্যাশনাল স্কুলে। কিন্তু শেষ পর্যন্ত এই ক্রিকেটারের বাবা সঞ্জীব সূর্যবংশীর (Sanjib Suryavanshi) সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বছর পরীক্ষা দেবে না।”
বিধ্বংসী ফর্মে এই তারকা-

বৈভব সূর্যবংশী গত বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে ব্যাট করতে নেমে রীতিমতো জ্বলে ওঠেন। ১৪ বছর বয়সী এই তারকা দুরন্ত শতরান হাঁকিয়ে দৃষ্টান্ত তৈরি করেন। এরপর ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। এই বছর আয়ুশ মাহাত্রের (Ayush Mhatre) নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয় করেছে ব্লু ব্রিগেডরা। এই দলের হয়ে ব্যাটিং অর্ডারকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বৈভব।
তিনি ফাইনালে মাত্র ৮০ বলে ১৭৫ রানের ইনিংস খেলেন। এই ইনিংসে মাত্র ৫৫ বলে শতরান হাঁকিয়েছিলেন। তার ব্যাট থেকে এসেছিল মোট ১৫ টি চার এবং ১৫ টি ছয়। অন্যদিকে টুর্নামেন্টে ৭ ম্যাচে ৪৩৯ রান সংগ্রহ করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। ফলে টুর্নামেন্টের সেরার শিরোপাও ওঠে তার মাথায়। উল্লেখ্য বিশ্বকাপে তার স্ট্রাইক রেট ছিল ১৬৯.৫০।