“আমার ভয়ে হাসপাতালে আছে…” ভারত-পাক ম্যাচের আগে অভিষেক শর্মাকে নিয়ে বেফাঁস মন্তব্য উসমান তারিক !! 1

ভারত ও পাকিস্তানের (IND vs PAK) মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। বাংলাদেশের টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ার পর পাকিস্তান দল ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল। তবে গত রবিবার আইসিসির (ICC) সঙ্গে বৈঠকে পাকিস্তান আবার তাদের মতামত পরিবর্তন করেছে এবং ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ খেলতে তারা রাজিও হয়েছে। ভারত ও পাকিস্তানের (IND vs PAK) মধ্যে এই ম্যাচটি কলম্বোর প্রেমেধাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামী ১৫ই ফেব্রুয়ারি। দুই দল চলতি বিশ্বকাপের মঞ্চে তাদের শুরুটা বেশ ভালোই করেছে। আপাতত পয়েন্ট তালিকা বিচারে এ গ্রুপে শীর্ষস্থানে রয়েছে পাকিস্তান এবং দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

হাসপাতালে ভর্তি রয়েছেন অভিষেক শর্মা

Ind vs Pak
Abhishek Sharma | Image: Getty Images

চলতি বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের তারকা ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মা (Abhishek Sharma) শুরুটা একেবারেই ভালো করেননি। আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচে খাতা খুলতে ব্যর্থ হয়েছিলেন তিনি। ভারতীয় দল তাদের দ্বিতীয় ম্যাচটি নামিবিয়ার বিরুদ্ধে খেলতে চলেছে, আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। দিল্লিতেই ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) বাসস্থান, বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলতে দিল্লিতে পৌঁছে যায় গত শনিবার। তারপরেই গৌতম গম্ভীর ভারতীয় দলকে তার বাড়িতে নৈশভোজের আমন্ত্রণ দেয়। আর সেখানেই জাতীয় দলের সব খেলোয়ার সহ কোচিং স্টাফরাও যোগ দিয়েছিলেন।

Read More: IND vs PAK: চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অধিনায়ক, ভারত-পাক ম্যাচের আগেই বড়ো ধাক্কা !!

তবে হেড কোচ গৌতম গম্ভীরের বাড়িতে কিছু সময় কাটানোর পরেই অসুস্থতা বোধ করেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তারপরেই তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং তার শরীর এতটাই খারাপ হয়ে যায় যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক পরিবর্তনের ফলে নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। নামিবিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে অভিষেক শর্মার পরিবর্তে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) ওপেনিং করছে দেখতে পাওয়া যেতে পারে। তবে এই মুহূর্তে সমাজ মাধ্যমে পাকিস্তানের তারকা স্পিনার উসমান তারিকের একটি মন্তব্য বেশ ভাইরাল হচ্ছে। সম্প্রতি পাকিস্তানের এই তারকা স্পিনার দুর্দান্ত ছন্দে রয়েছেন, বল হাতে বিপক্ষ দলকে নাজেহাল করে রেখেছেন তিনি।

তারিকের মন্তব্য নিমেষে ভাইরাল

“আমার ভয়ে হাসপাতালে আছে…” ভারত-পাক ম্যাচের আগে অভিষেক শর্মাকে নিয়ে বেফাঁস মন্তব্য উসমান তারিক !! 2
Usman Tariq | Image: Getty Images

শুধু তাই নয় তার বোলিং একশন নিয়েও বেশ চর্চা শুরু হয়েছে। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া তারিকের মন্তব্যে বলা হয়েছে যে, তারিকের ভয় পেয়েই নাকি অভিষেক শর্মা হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে এই ধরনের কোন মন্তব্য তারিকের পক্ষ থেকে এসেছে কিনা তার সত্যতা যাচাই করা হয়নি। অন্যদিকে অভিষেক শর্মার কথা বলতে গেলে, আপাতত তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। নামিবিয়ার বিরুদ্ধে না খেললেও পাকিস্তানের বিরুদ্ধে আবার তাকে হয়তো খেলতে দেখতে পাওয়া যাবে। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত, তিনবারই পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিয়েছিল টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে ৩৬.৭ গড় এবং ১৮৯ এর স্ট্রাইক রেটে অভিষেক শর্মা তিন ম্যাচে ১১০ রান বানিয়েছেন।

Read Also: “চাইনিজ মাল..”, পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সূর্যকুমারকে নিয়ে চিন্তায় ভারতীয় ভক্তরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *