বিশ্বকাপে (T20 WC 2026) মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ভারতীয় দল (India vs USA Match)। বৃহস্পতিবার ব্লু ব্রিগেডরা নামিবিয়ার (India vs Namibia) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে। তবে গৌতম গম্ভীর (Gautam Gambhir) রবিবার পাকিস্তানের (India vs Pakistan Match) বিপক্ষে ম্যাচের জন্য বেশি চিন্তায় রয়েছেন। ক্রিকেটকে ছাপিয়ে এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে দেশের সম্মান।
গত বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দল পাকিস্তানের বিপক্ষে ৩ বার মুখোমুখি হয়েছিল। ৩ টি ম্যাচেই দুরন্ত জয় ছিনিয়ে নয় সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। তবে আসন্ন ম্যাচে পাক বাহিনীদের বিরুদ্ধে ম্যাচে জয় তুলে নেওয়া হার্দিক পান্ডিয়াদের জন্য সহজ হবে না। এই তারকা ইতিমধ্যে ভারতীয় ব্যাটসম্যানদের মনে আতঙ্ক তৈরি করেছে।’
Read Also: “প্রাপ্য সম্মান কবে পাবে?”, অক্ষর প্যাটেল কেন্দ্রীয় চুক্তিতে অবনতি হওয়ায় ক্ষোভ প্রকাশ প্রাক্তন তারকার !!
দুরন্ত ফর্মে পাকিস্তান-

পাকিস্তান দল সাম্প্রতিক সময় দুরন্ত ফর্মে রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করার আগে তারা অস্ট্রেলিয়ার (Pakistan vs Australia Match) বিপক্ষে ২০ ওভারের সিরিজে মাঠে নেমেছিল। এই সিরিজে ৩ টি ম্যাচেই বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় সালমান আলি আগারা (Salman Ali Agha)। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারা জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের প্রথম ম্যাচে তারা নেদারল্যান্ডকে (Pakistan vs Netherland) ৩ উইকেটে পরাজিত করে।
ম্যাচে সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) ৪৭ রানে দুরন্ত ইনিংস খেলেছিলেন। এছাড়াও বল হাতে ৩ টি উইকেট সংগ্রহ করেন সালমান মির্জা (Salman Mirza)। অন্যদিকে মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের (Pakistan vs USA) বিপক্ষেও ৩২ রানে জয় ছিনিয়ে নেয় পাক বাহিনী। এই ম্যাচে সাহিবজাদা ফারহান ৪১ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। বাবর আজমও (Babar Azam) ম্যাচে প্রভাব ফেলেছিল। ৩২ বলে ৪৬ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে।
ভারতের আতঙ্ক এই তারকা-

সাম্প্রতিক অতীতে ভারতীয় দলের টপ অর্ডারকে পাক পেস বাহিনী বেশ কয়েকবার বিপাকে ফেলেছিল। ফলে শাহীন আফ্রিদি (Shaheen Afridi) ও নাসিম শাহদের (Naseem Shah) নিয়ে আলাদা পরিকল্পনা রয়েছে গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কিন্তু এই তারকা পেসাররা নন ব্লু ব্রিগেডদের ভয় ধরাচ্ছেন উসমান তারিক (Usman Tariq)। এই স্পিনারের অদ্ভুত বোলিং অ্যাকশন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া চর্চায় উঠে এসেছে। নিজের শেষ ২৩ ম্যাচেই ধারাবাহিকভাবে উইকেট পাচ্ছেন এই তারকা।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের পিচ ধীর গতির এবং স্পিন সহায়ক। ফলে ভারতীয় দলের জন্য রীতিমতো আতঙ্ক হতে চলেছেন উসমান বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। উল্লেখ্য এই তারকা এখনও পর্যন্ত দেশের হয়ে মাত্র ৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মোট ১১ টি উইকেট সংগ্রহ করেছেন। ফলে রবিবার ম্যাচ জয়ের নায়ক হতে পারেন এই তারকা।