২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে সুপার এইটের ম্যাচ। সুপার এইটের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে অন্যতম সেরা সারপ্রাইজ প্যাক ছিল জিম্বাবুয়ে ক্রিকেট দল। তারা তাদের গ্রুপে সব দলকেই পরাস্ত করেছিল। অন্যদিকে এই বিশ্বকাপে পাকিস্তান ও ভারতের খেলা নিয়ে বেশ সংশয় তৈরি হলে দুই দল মুখোমুখি হয়েছিল। ভারতের কাছে চুনকাম হয়েছিল পাকিস্তান। নামিবিয়াকে হারিয়ে বিশ্বকাপের সুপার ফোরের মঞ্চে পৌঁছে গিয়েছে পাকিস্তান। তারপরেই মধ্যে পাকিস্তানের স্পিনার উসমান তারিকের (Usman Tariq) একটি মন্তব্য আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
ভারতের কাছে হারার পর মুখ খুললেন উসমান তারিক

সমাজ মাধ্যমে উসমানের একটি বয়ান বেশ ভাইরাল হয়েছে। সেই বয়ান অনুযায়ী, শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচের পর তিনি শ্রীলঙ্কা পুলিশের আচরণ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন, যা দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। উসমান তারিক স্পষ্ট করে জানান, ভারতের কাছে হেরে যাওয়া নিয়ে পাকিস্তান দল মোটেও হতাশ নয়। বরং ম্যাচের ফলাফলকে তারা খেলাধুলার অংশ হিসেবেই দেখছেন। তবে তার বক্তব্যের মূল বিষয় ছিল মাঠে প্রবেশের আগে ও পরে নিরাপত্তা তল্লাশির ধরন নিয়ে। তিনি দাবি জানিয়েছেন, শ্রীলঙ্কায় পরিবেশের পর থেকেই পাকিস্তানি খেলোয়াড়দের ব্যাগ একাধিকবার পরীক্ষা করা হচ্ছে, তবে সেই ধরনের তল্লাশি করা হয়নি ভারতীয় খেলোয়াড়দের।
Read More: অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি, ভারতীয় টেস্ট দলের ফেরাবেন গৌরব !!
কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচটি নিয়ে কথা বলতে গিয়ে তারিক বলেন, “আমাদের খেলোয়াড়দের ব্যাগ একবার নয়, দুবার চেক করা হয়েছে। এটা যদি কেবলমাত্র নিরাপত্তার প্রশ্ন থাকতো তাহলে কোনো আপত্তি থাকতো না। তবে আমাদের সাথে এমন আচরণ করা হয়েছে যা মানা যায়না। আমাকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে।” তারিক আরও বলেন, “পাকিস্তানি খেলোয়াড়রা কি সন্ত্রাসীদের মতো দেখতে? এমন আচরণ আমাদের জন্য অপমানজনক।” এই বক্তব্যের পরপরই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।
নিরাপত্তা নিয়ে খুশি নন উসমান তারিক

যদিও শ্রীলঙ্কান পুলিশের পক্ষ থেকেও এবিষয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এমনকি তারিক আদেও এই বয়ানটি রেখেছেন কিনা তার কোনো সত্যতা নেই। অন্যদিকে, ভারতের কাছে ৬১ রানে গ্রুপ পর্যায়ের ম্যাচ হেরেছে পাকিস্তান। দুই দলের মধ্যে সেমিফাইনালেও মুখোমুখি হওয়ার সম্ভবনা রয়েছে, এমনকি উভয় দলকে ফাইনালেও দেখা যেতে পারে। সুপার ফোরের মঞ্চে ভালো ফল দেখালে আবার ভারত বনাম পাকিস্তান মহরণ দেখতে পাওয়া যাবে।