"ভারতের ঘুম উড়িয়ে দেব..", সূর্যকুমারদের বিপক্ষে নামার আগেই হুংকার দিলেন উসমান তারিক !! 1

ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) নিজেদের দাপট বজায় রাখতে মরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় দিয়েই যাত্রা শুরু করেছে ব্লু ব্রিগেডরা (India vs USA Match)। আজ নামিবিয়ার (India vs Namibia Match) বিপক্ষে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে চলেছে সূর্য কুমার যাদবরা (Suryakumar Yadav)।‌ তবে সকলেই রবিবার ভারত বনাম পাক (India vs Pakistan Match) মহরণের দিকে তাকিয়ে রয়েছেন।

এই হাইভোল্টেজ ম্যাচে দেশের সম্মান রক্ষার লড়াইয়ে মাঠে নামবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। সাম্প্রতিক সময়ের পরিসংখ্যানের দিক থেকে ভারতীয় দল এগিয়ে থাকলেও বাবর আজমরা (Babar Azam) ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিতে পারে। এই ম্যাচের আগেই এবার উসমান তারিকের (Usman Tariq) হুঙ্কার সামনে এসেছে।

Read More: শাহীন-নাসিম নন এই পাক তারকা ভারতের নতুন আতঙ্ক, জয় ছিনিয়ে আনবেন ব্লু ব্রিগেডদের থেকে !!

টিম ইন্ডিয়া, bcci, ind vs pak
IND vs PAK | Image: Getty Images

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকে একাধিক বিতর্ক ক্রিকেট মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। বাংলাদেশ তাদের ক্রিকেটারদের এই টুর্নামেন্টের জন্য ভারতে পাঠাবে না বলে সিদ্ধান্ত নেয়। নিরাপত্তার অভাবকে সামনে রেখে নিরপেক্ষ ভেন্যুর জন্য আইসিসির (ICC) কাছে একাধিকবার আবেদন করে। কিন্তু এই বিষয়ে কোনো সমাধান না মেলায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে লিটন দাসদের (Litton Das) বাদ দেওয়া হয়। এই প্রক্রিয়ায় একমাত্র পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়ে সমর্থন করেছিল।

ফলে বিসিবির আবেদন খারিজ হয়ে যাওয়ায় এবং টাইগার বাহিনী টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর পিসিবি‌ও (PCB) বিতর্ক তৈরি করার চেষ্টা করে। তারা সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয় যে সালমান আলি আগারা (Salman Ali Agha) ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। এই বিষয়টি আইসিসি খুবই গুরুত্বের সঙ্গে দেখে এবং আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বার করে। নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে মহসিন নকভি (Mohsin Naqvi) স্পট জানিয়েছেন ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

উসমান তারিকের বার্তা-

"ভারতের ঘুম উড়িয়ে দেব..", সূর্যকুমারদের বিপক্ষে নামার আগেই হুংকার দিলেন উসমান তারিক !! 2
Usman Tariq | Image: Getty Images

রবিবারের হাইভোল্টেজ ম্যাচের আগেই ক্রিকেটের উত্তাপ চড়তে শুরু করেছে। পাকিস্তান দল ইতিমধ্যেই টুর্নামেন্টে তাদের প্রথম দুটি ম্যাচে জয় দিয়েই যাত্রা শুরু করেছে। ফলে অঘটন ঘটাতে প্রস্তুত সালমান আলি আগারা। এর মধ্যেই দলের অন্যতম সদস্য উসমান তারিক (Usman Tariq) রীতিমতো হুংকার দিলেন। তিনি বলেন, “আমার জন্য ভারতীয় দল চাপের মুখে পড়বে। আমি নিজের সেরা পারফর্মেন্স করে পাকিস্তানকে জয় এনে দেব।”

উল্লেখ্য উসমান তারিকের বিতর্কিত বোলিং অ্যাকশনের জন্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের পিচ ধীর গতির এবং স্পিন সহায়ক‌। ফলে আসন্ন হাইভোল্টেজ ম্যাচে ভারতীয় দলের জন্য রীতিমতো আতঙ্ক হতে চলেছেন উসমান বলেই অনে বিশেষজ্ঞরা মনে করছেন।

Read Also: বুমরাহ’র বলে চোট পেলেন ঈশান কিষান, নামিবিয়া ম্যাচে খেলা নিয়ে সংশয় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *