IPL শুরু হতেই মন্ত্র ভুলেছেন আজিঙ্কা রাহানে, ব্রহ্মাস্ত্র থাকা সত্ত্বেও করছেন না ব্যবহার !! 1

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) আর‌ও একটি আইপিএল ট্রফি জয়ের উদ্দ্যেশ্যকে সামনে রেখে মাঠে নেমেছে। গত বছরের সমস্ত ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। আজ ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে মাঠে নামছে কলকাতা। এর আগে প্রথম ম্যাচে নাইট বাহিনী মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছে। এই ম্যাচে হারের পর সমালোচনার মুখে পড়েছেন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। অধিনায়ক আসল ব্রহ্মাস্ত্র ব্যবহার করতে পারছেন না মনে করছেন বিশেষজ্ঞরা। সেই বিষয়ে এবার এল গুরুত্বপূর্ণ তথ্য।

Read More: “পর্যাপ্ত টাকা পাচ্ছিলাম না…” IPL ছেড়ে PSL’এ যোগ দিতেই ভোল বদল অজি তারকার, করলেন এই মন্তব্য !!

হার দিয়ে শুরু যাত্রা-

Kkr
KKR | IMAGE: GETTY IMAGES

কলকাতা নাইট রাইডার্স গত বছর রাহানের নেতৃত্বে একেবারেই ছন্দে ছিল না। ২০২৪ সালে চ্যাম্পিয়ন হওয়া দল গত বছর প্লে অফেই জায়গা করে নিতে পারেনি। তবে এই বছর মিনি নিলামে একাধিক দেশি-বিদেশি তারকাদের দলে নিয়ে চমক দিয়েছিল নাইটরা। ফলে প্রথম থেকেই তারা দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে এগিয়ে যাবেন বলেই আশা করেছিলেন ভক্তরা। কিন্তু প্রথম ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারের সম্মুখীন হয়ে পিছিয়ে গেছে কলকাতা।

ম্যাচে নাইটদের ব্যাটিং আক্রমণ দৃষ্টান্ত তৈরি করে। রাহানে ৪০ বলে করেন ৬৭ রান। অন্যদিকে অঙ্গকৃষ রঘুবংশী‌‌ (Angkrish Raghuvanshi) ২৯ বলে ৫১ রান করে জ্বলে ওঠেন। কেকেআর দেয় ২২১ রানের লক্ষ্যমাত্রা। এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন রোহিত শর্মা (Rohit Sharma) ও র‌্যায়ান রিকেলটন (Ryan Rickelton)। নাইটদের বোলিং আক্রমণ একেবারেই ছন্দে ছিল না। হিটম্যান ৩৮ বলে ৭৮ রান সংগ্রহ করেন। রিকেলটনের ব্যাট থেকে আসে ৪২ বলে ৮১ রান। ফলে শেষ পর্যন্ত তারা ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয়।

পরিকল্পনায় ভুল রাহানের-

Kkr
Umran Malik | Image: Geety Images

টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই কলকাতা নাইট রাইডার্স একাধিক সমস্যার মধ্যে পড়েছিল। চোটের কারণে ছিটকে গেছেন তারকা পেসার হর্ষিত রানা (Harshit Rana)। এছাড়াও বিতর্কের মধ্যে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। চোট সমস্যার কারণে এখনও পর্যন্ত দলের সঙ্গে যোগ দিতে পারেননি মাথিশা পাথিরানা‌ (Matheesha Pathirana)। ফলে বোলিং আক্রমণ অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এইরকম পরিস্থিতিতে প্রথম ম্যাচে একাদশে রাখা হয়নি উমরান মালিককে (Umran Malik)।

চোটের কারণে তিনি গত বছর টুর্নামেন্ট জুড়ে অংশগ্রহণ করতে পারেননি। তবে এই বছর সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরছেন এই তারকা। উল্লেখ্য আইপিএলের মঞ্চে ভারতীয় হিসেবে সর্বোচ্চ গতির বল করার রেকর্ড তার কাছে রয়েছে। গড়ে ১৫০ কিমি বেগে বল করে প্রতিপক্ষকে চাপের মুখে ফেলতে পারেন। ২৬ ম্যাচে উমরান সংগ্রহ করেছেন মোট ২৯ টি উইকেট। বোলিং ইকোনমি রেট ১০’এর নিচে। ফলে তিনি সুযোগ পেলে বোলিং আক্রমণের নেতৃত্ব দিতে পারেন এই তারকা।

Read More: সামির-স্টাবসের দুরন্ত লড়াই, লখন‌উকে হারিয়ে IPL’এর যাত্রা শুরু দিল্লির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *