জামিন হচ্ছে না যশ দয়ালের, আসন্ন IPL-এ RCB দলে এন্ট্রি নিচ্ছেন এই তারকা পেসার !! 1

ভারতের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে সদ্যই আলোচিত হয়ে ওঠা নাম যশ দয়াল (Yash Dayal)। তিনি দীর্ঘদিন ক্রিকেটে কঠোর পরিশ্রম করেছেন এবং আইপিএল (IPL) খেলেছেন যেখানে তার দল অনেক ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে। নাইট রাইডার্সের রিংকু সিংয়ের কাছে শেষ ওভারে ৫ বলে ৫ ছক্কা খাবার পর অবসাদে ভুগতে থাকা দয়াল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছিলেন। কিন্তু সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি এক নাবালিকার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার সময় তাকে মানসিক ও শারীরিক ভাবে অত্যন্ত অসভ্য আচরণ করেছেন এবং তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ দায়ের করা হয়। এ ধরনের গুরুতর অভিযোগের কারণে দয়ালের জীবন ও ক্যারিয়ারের উপর প্রভাব পড়তে থাকে ।

যশ দয়ালের জামিন আবেদন ও আদালতের সিদ্ধান্ত

yash-dayal-denies-rape-allegations
Yash Dayal | Image: Getty Images

তার উপরের অভিযোগের পর তার বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু হয় এবং আইনি প্রক্রিয়াও শুরু হয়। দয়ালের নাম গুরুতর অভিযোগের পর তাকে আদালতে পেশ করা হয়েছিল। আর মাত্র কয়েক মাস পরেই আইপিএল, আর সেই আইপিএলের (IPL) আগেই চিন্তার ভাঁজ আরসিবির কপালে। এবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি দল দয়ালকে ধরে রেখেছে, তবে তাকে নিয়ে তৈরী হয়েছে অশান্তি। অন্যদিকে, দয়ালের বিরুদ্ধে আনা অভিযোগের ঘটনার পর দয়াল তার আইনজীবীর মাধ্যমে জয়পুরের পকসো আদালতে নাবালিকা ধর্ষণ মামলা নিয়ে অস্থায়ী জামিন আবেদন করেন। কিন্তু জেলা আদালত/মেট্রোপলিটন আদালত তার এই আবেদন খারিজ করে দিয়েছে।

Read More: অনুশীলনের জন্য নেই বল, রেগে গিয়ে অটোরিকশা করে মাঠ ছাড়লেন BPL ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ !!

বিচারক স্পষ্ট জানিযে দিয়েছেন যে, মামলার প্রমাণপত্র আর প্রাপ্ত তথ্য অনুযায়ী এই মুহূর্তে দয়ালকে জামিন দেওয়া যায় না। অভিযোগকারী নাবালিকা দাবি করেছেন যে দয়াল কয়েক বছর ধরে তার সঙ্গে মানসিক ও শারীরিক সম্পর্ক গড়ে তুলেছেন, তাকে ভয়ভীতি দেখিয়েছেন এবং তাকে বারবার হোটেলে ডেকে ধর্ষণ করেছেন। অভিযোগ অনুযায়ী এই সম্পর্ক প্রায় ২.৫ বছর ধরে চলছিল এবং এই সময় নাবালিকার মানসিক স্বাধীনতা হরণ করা হয়েছে। মোবাইল কথাবার্তা আলাপ, ছবি, ভিডিও, এবং কল রেকর্ডের মতো প্রমাণও পুলিশের হাতে রয়েছে। তবে, দয়ালের আইনজীবী কুণাল জয়মান আদালতে সব অভিযোগ ভুল ও উদ্দেশ্যপূর্ণ বলেই অভিযোগ করেছেন।

RCB দলে এন্ট্রি নিচ্ছেন তারকা পেসার

ipl
Umesh Yadav | Image: Getty Images

দয়ালকে ছাড়া আরসিবির প্রভাব অনেকটা কমে যাবে বলেই ভক্তদের দাবি, এবারের আইপিএলে দয়াল ১৫ ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট এবং ওভার পিছু ৯.৪৯ রান দেন, তবে নক আউট পর্যায়ে দয়াল বেশ অসাধারণ বোলিং করেছিলেন। এবার দয়ালের বিকল্প হিসাবে আরসিবি দলে ফিরতে চলেছেন ভারতীয় দলের তারকা পেশার উমেশ যাদব (Umesh Yadav)- এমনটাই দাবি জানিয়েছে আরসিবির এক ঘনিষ্ট সূত্র।  একসময়ে আরসিবির মুখ্য বোলার ছিলেন তিনি। দলের হয়ে ২৭ ম্যাচে ২৮ উইকেট নিয়েছিলেন। দয়াল উপলব্ধ না থাকলে আরসিবি দলের হয়ে তাঁকে খেলতে দেখা পাওয়া যেতে পারে।

Read Also: ‘বড়া পাও খাবেন নাকি?’ দর্শকের করা প্রশ্নের মজার উত্তর রোহিত শর্মার, ভিডিও ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *