পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচে হাতাহাতিতে জড়ালেন ভক্তরা, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) সেমিফাইনালে জায়গা করে নেওয়ার জন্য দলগুলি বর্তমানে শেষ মুহূর্তের লড়াইয়ে ব্যস্ত। চলতি টুর্নামেন্টে প্রথম দল হিসেবে ইংল্যান্ড ইতিমধ্যেই শেষ চারে প্রবেশ করেছে। পাকিস্তানকে (Pakistan vs England Series) গতকাল তারা পরাজিত করে সেমিফাইনালের টিকিট ছিনিয়ে নেয়। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ ওভার পর্যন্ত গড়ায়। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুকের (Harry Brook) দুরন্ত শতরান ভক্তদের মন জয় করে নেন। এই ম্যাচেই এবার স্টেডিয়ামে দুই দলের দর্শককে হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা গেল। সেই ভিডিও সামনে আসতেই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Read More: কোচের সঙ্গে হাতাহাতি সূর্যকুমারের-দূরত্ব বাড়াচ্ছেন বুমরাহ, চাপের মুখে দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে !!

ইংল্যান্ডের দুরন্ত জয়-

পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচে হাতাহাতিতে জড়ালেন ভক্তরা, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !! 2
Harry Brook | Image: Getty Images

মঙ্গলবার সুপার ৮’এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং পাকিস্তান। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাক বাহিনী প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ওপেনিং করতে নেমে সাইবজাদা ফারহান (Sahibzada Farhan) ব্যাট হাতে জ্বলে ওঠেন। তিনি ৪৫ বলে ৬৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ৭ টি চার এবং ২ টি ছয় আসে। এরপর বাবর আজম (Babar Azam) এবং ফখর জামান (Fakhar Zaman) দুজনেই যথাক্রমে ২৫ করে রান সংগ্রহ করে জ্বলে ওঠার চেষ্টা করেছিলেন।

ফলে পাকিস্তান শেষ পর্যন্ত ১৬৫ রানের লক্ষ্যমাত্রা দেয়। এই রান তাড়া করতে নেমে ইংল্যান্ড ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল। এইরকম সময় হ্যারি ব্রুক দলের হাল ধরেন এবং স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তার ব্যাট থেকে গতকাল ৫১ বলে দুরন্ত একটি শতরান আসে। তিনি ১০ টি চার এবং ৪ টি ছক্কা হাঁকিয়েছেন দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে দেন। চাপের মুখে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ইংলিশ বাহিনী ম্যাচটি ২ উইকেটে জয় তুলে নেয়‌।‌

হাতাহাতিতে জড়ালেন ভক্তরা-

পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচে হাতাহাতিতে জড়ালেন ভক্তরা, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !! 3
PAK vs ENG | Image: Getty Images

হ্যারি ব্রুক আউট হয়ে যাওয়ার পরে পাকিস্তান জয়ের আশা বজায় রেখেছিল। একের পর এক উইকেট হারিয়ে ইংল্যান্ড চাপের মুখে পড়ে যায়। এইরকম পরিস্থিতিতে ম্যাচ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তার উত্তাপ গিয়ে পৌঁছেছিলেন গ্যালারিতেও। ইংল্যান্ড এবং পাকিস্তানের দুই ভক্তকে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা। তাদের উত্তপ্ত বাকবিতণ্ডা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই দুই সমর্থকের লড়াই থামাতে ছুটে আসে শ্রীলঙ্কার জার্সি পরা ভক্তরা‌।

সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অন্যদিকে পাকিস্তানকে সেমিফাইনালে পৌঁছাতে গেলে জটিল পরিসংখ্যানের মধ্যে দিয়ে যেতে হবে। তাদের পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কাকে (Pakistan vs Srilanka Match) অবশ্যই হারাতে হবে। এর সঙ্গেই নিউজিল্যান্ডকে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার কাছে পরাজিত হতে হবে। তবেই শেষ চারে পৌঁছাতে পারবে সালমান আলি আগারা।

দেখুন সেই ভিডিওটি-

Read Also: রান রেট চিন্তার বিষয় নয়, এই সমীকরণে সহজেই সেমিফাইনালে পৌঁছাবে ভারতীয় দল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *