ডিজিটাল যুগে একটি টুইটই পারে ক্যারিয়ার বদলে দিতে- কখনও ভালো দিকে, কখনও খারাপ দিকে। পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ-এর (Naseem Shah) সাম্প্রতিক ঘটনা তার বাস্তব উদাহরণ। কয়েক মিনিটের মধ্যে করা একটি পোস্ট তাঁর ক্যারিয়ারে বড় বিপদ ডেকে এনেছে। যদিও পোস্ট করার কিছুক্ষনের মধ্যে ডিলিট করে দেন তিনি এবং ক্ষমাও চেয়ে নিয়েছিলেন তিনি। তবুও যেন মানতে নারাজ পাকিস্তান সরকার এবং বড় শাস্তির মুখে পড়তে হয়েছে তাঁকে।
ঘটনার শুরু পাকিস্তান সুপার লিগের (PSL) উদ্বোধনী অনুষ্ঠান থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজ। তাঁকে ঘিরে ছিল বিশেষ সম্মান এবং আয়োজন, যা অনেকের দৃষ্টি আকর্ষণ করে। এই মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। নাসিম শাহ সেই ভিডিওটি শেয়ার করে একটি মন্তব্য করেন, যা খুব দ্রুত বিতর্কের জন্ম দেয়। তিনি লেখেন, “তাঁকে কেন লর্ডসের রানির মতো সম্মান করা হচ্ছে?” এই একটি বাক্যই তাঁকে বড় সমস্যায় ফেলে দেয়।
Read More; “পিটিয়ে ছাতু বানিয়ে দিলো…” বৈভবের ব্যাটিংয়ে নাস্তানাবুদ CSK, সমাজ মাধ্যমে চর্চা তুঙ্গে !!
পাকিস্তান ক্রিকেট বোর্ড-এর কঠোর শাস্তির মুখে নাসিম শাহ

মন্তব্যটি পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক – সবাই এই মন্তব্য নিয়ে আলোচনা শুরু করেন। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত পোস্টটি মুছে ফেলেন নাসিম। শুধু তাই নয়, তিনি দাবি করেন তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং পরবর্তীতে নিঃশর্ত ক্ষমাও প্রার্থনা করেন। কিন্তু এত কিছু করেও তিনি শাস্তি এড়াতে পারেননি। পাকিস্তান ক্রিকেট বোর্ড এই ঘটনাকে গুরুত্ব সহকারে দেখে। তাদের মতে, একজন কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে নাসিম শাহ দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন। তাই তাঁর ওপর ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করা হয়। শুধু তাই নয়, তাঁর সোশ্যাল মিডিয়া পরিচালনার দায়িত্বে থাকা উপদেষ্টাকেও বরখাস্ত করা হয়।
ক্ষমা চেয়েও রক্ষা নেই পাকিস্তানি পেসারের

বোর্ড স্পষ্ট করে দেয়, ভবিষ্যতে এই ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই ঘটনার পেছনে দেশের পরিস্থিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে পাকিস্তানে জ্বালানি সংকট দেখা দিয়েছে। যে কারণে পিএসএলের (PSL) আয়োজন সীমিত করা হয়েছে। ছয়টি ভেন্যুর পরিবর্তে এখন ম্যাচ হচ্ছে শুধু লাহোর এবং করাচি-তে। দর্শকদের প্রবেশেও নিষেধাজ্ঞা রয়েছে। এটি প্রথম ঘটনা নয়। এর আগে আমির জামাল-কে জরিমানা করা হয়েছিল ইমরান খান-এর পক্ষে স্লোগান দেওয়ার জন্য। অর্থাৎ, পাকিস্তানে ক্রিকেটারদের রাজনৈতিক বিষয়ে মন্তব্য করা সবসময়ই ঝুঁকিপূর্ণ। নাসিম শাহের ক্রিকেট ক্যারিয়ারের দিকে তাকালে বোঝা যায়, তিনি পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার। এখন পর্যন্ত তিনি ২০টি টেস্ট, ৩৪টি ওয়ানডে এবং ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে তাঁর উইকেট সংখ্যা ১৫২।