মহম্মদ শামি

উত্তরপ্রদেশের এক ছোট গ্রামে জন্ম নেওয়া মোহাম্মদ শামির (Mohammed Shami) জীবন খুব সাধারণ ছিল। তাঁর পরিবার ধনী ছিল না, আর সুযোগ-সুবিধাও সীমিত ছিল। পড়াশুনা খুব বেশি দূর এগোয়নি। দশম শ্রেণির পরই থেমে যায়। ছোট থেকেই ক্রিকেট ছিল তার নেশা, আর কঠোর পরিশ্রম করে আজ তিনি টিম ইন্ডিয়ার সেরা বোলারদের একজন হয়ে উঠেছেন।