শচীন টেন্ডুলকার

ক্রিকেটের ভগবান হিসাবে পরিচিত শচীন টেন্ডুলকারও (Sachin Tendulkar) কিন্তু খুব বেশি পড়াশোনা করেননি। ছোটবেলা থেকেই তাঁর একমাত্র লক্ষ্য ছিল ক্রিকেট। ছোটবেলা থেকেই তাঁর জীবন ঘুরপাক খেত খেলার মাঠে ও ক্রিকেটকে কেন্দ্র করেই। মুম্বাইয়ের স্কুলে পড়াশোনা করলেও, তাঁর মন থাকত শুধু মাঠে। যদিও, খেলার চাপে পড়াশুনা করার সেভাবে সুযোগ পেতেন না মাস্টার ব্লাস্টার। দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন, তারপর পুরোপুরি ক্রিকেটে মন দেন। কারণ তখনই তিনি বুঝে গিয়েছিলেন, এই খেলাটাই তাঁর ভবিষ্যৎ। মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন টেন্ডুলকার। পাকিস্তানের মাটিতে ক্যারিয়ারের শুরু হয়েছিল তাঁর, ১৯৮৯ থেকে ২০১৩ সল দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে টেন্ডুলকার বানিয়েছেন ৩৪ হাজারের বেশি আন্তর্জাতিক রান ও ১০০টির বেশি সেঞ্চুরি।