TOP 5: প্রাইমারি স্কুলের গন্ডি টপকাতে পারেনি, তবুও বিশ্ব কাঁপানো এই ৫ ভারতীয় ক্রিকেটার !! 1

সমাজে একটা ধারণা খুব প্রচলিত আছে যে, ভালো পড়াশুনা না করলে জীবনে কিছু করা যায় না। তবে সেই ধারণা সফল মানুষদের জন্য প্রযোজ্য নয়। আসলে মানুষ হয়তো এখনকার দিনে সফলতা কেই খোঁজে। বিশেষ করে ক্রিকেট দুনিয়া এই ধারণাকে বারবার ভুল প্রমাণ করেছে। অনেকেই মনে করেন, জীবনে বড় কিছু করতে গেলে বড় ডিগ্রি, ভালো স্কুল, উচ্চশিক্ষার প্রয়োজন হয়ে থাকে। কিন্তু বাস্তবটা সম্পূর্ণ অন্যরকম। বিশেষ করে ক্রিকেটের মতো খেলায়, যেখানে প্রতিভা, পরিশ্রম আর মানসিক শক্তিই আসল মূলধন। আজ আমরা এমন ৫ জন ক্রিকেটারের গল্প জানবো, যারা স্কুলের গণ্ডি খুব বেশি দূর এগোতে পারেননি। কেউ প্রাইমারি বা তার কাছাকাছি স্তরেই থেমে গেছেন, কেউ বা অল্প বয়সেই বই ছেড়ে হাতে তুলে নিয়েছেন ব্যাট-বল। তালিকায় বিশ্ব বিখ্যাত ক্রিকেটাররাও জায়গা বানিয়ে নিয়েছেন।

রিঙ্কু সিং

ক্রিকেট
Rinku Singh | Image: Getty Images

তালিকায় শীর্ষে রাখা হয়েছে রিঙ্কু সিংকে (Rinku Singh)। উত্তরপ্রদেশের আলিগড়ে জন্ম নেওয়া রিঙ্কু সিংয়ের গল্প যেন সিনেমার থেকেও বেশি নাটকীয়। দরিদ্র পরিবারে বড় হওয়া রিঙ্কুর শৈশব কেটেছে চরম কষ্টের মধ্যে। তাঁর বাবা গ্যাস সিলিন্ডার ডেলিভারির কাজ করতেন, আর সংসারের আয় ছিল খুবই সীমিত। পড়াশুনার সুযোগ থাকলেও রিঙ্কুর মন ছিল না বইয়ের পাতায়। খুবই অল্প বয়সে পড়াশুনা ছেড়ে অন্য কাজে নিযুক্ত হয়েছিলেন তিনি। স্কুলের গণ্ডি তিনি খুব বেশি দূর এগোতে পারেননি। এমনকি একসময় পরিবারের চাপে তাঁকে ঝাড়ুদারের কাজও করতে বলা হয়েছিল। কিন্তু রিঙ্কুর জীবনে একটা জিনিস কখনও বদলায়নি – তার ক্রিকেটের প্রতি ভালোবাসা। প্রতিদিন অনুশীলন করতেন তিনি এবং হঠাৎ করেই তার ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটে। এরপর আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে একেরপর এক ম্যাচ উইনিং ইনিংস খেলে দলে জায়গা ধরে রেখে দিয়েছেন তিনি।

Read More; IPL যেন ‘ইনজিয়র্ড প্রিমিয়ার লীগ’, চোটে বিধ্বস্ত তারকাদের নিয়ে গড়া ভয়ঙ্কর একাদশ, নাম শুনলেই কাঁপবে প্রতিপক্ষ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *