৩. ক্যাপ্টেন সূর্যের ফর্ম

চলতি বিশ্বকাপে শুধু অভিষেক শর্মা নয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের ফর্মেও ফারাক দেখা গিয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সূর্যকুমার যাদব যেভাবে বিশ্বকাপের সূচনা করেছিলেন স্কাই সেই ছন্দ ধরে রাখতে পারেননি সূর্যকুমার যাদব। ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম আসন্ন মেগা ফাইনালে দলের জন্য চিন্তার বড় বিষয় হয়ে উঠেছে। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল টিম ইন্ডিয়া যেখানে ভারতীয় দল ৪-১ ব্যাবধানে সিরিজ জিতেছিল এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব হয়েছিলেন সেই সিরিজের সেরা। তবে সূর্য কুমার এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে কোনো বড় ম্যাচে সেভাবে রান বানাতে সক্ষম হননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মেগা ফাইনালেও ভারতের নজর থাকবে সূর্যকুমারের উপর, তবে তিনি যদি ফর্ম খুঁজে না পান তাহলে ভারতের জন্য বিশ্বকাপ জেতা খুবই কঠিন হয়ে দাঁড়াবে।