৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপের মঞ্চে দুই দল দাপটের সঙ্গে বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে। উভয় দলই ট্রফি জয়ের থেকে এক কদম দূরে রয়েছে। একদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া ট্রফি জয়ের হ্যাটট্রিক করার জন্য প্রস্তুত, তবে বিপক্ষ দল নিউজিল্যান্ড অন্যতম শক্তিশালী দল এবং তারা তাদের প্রথম বিশ্বকাপ ট্রফি জেতার জন্য মোরিয়া লড়াই চালাবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আপাতত নিউজিল্যান্ডকে পরাস্ত করতে পারেনি টিম ইন্ডিয়া। তিন বার দুই দল মুখোমুখি হলেও এখনও পর্যন্ত ভারত কিউইদের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করতে পারেনি। শুধু তাই নয়, মেগা ফাইনালটি যে স্টেডিয়ামে অনুষ্ঠটি হতে চলেছে, এই মাঠে টিম ইন্ডিয়ার রেকর্ড খুব একটা ভালো নয়। এই মাঠে ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনাল হেরেছিল ভারত, অনেকের কাছে মাঠটি পয়া, তবে টিম ইন্ডিয়ার এমন ৩ দুর্বল দিক রয়েছে যার কারণে বিশ্বকাপের মঞ্চে হারতে হতে পারে টিম ইন্ডিয়াকে।
১. অভিষেক শর্মার ফর্ম

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের তারকা ওপেনার অভিষেক শর্মা সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছেন। ভারতীয় দলের তারকা এই খেলোয়াড় বিশ্বকাপের সূচনা তিনটি শুন্যের মাধ্যমে করেছিলেন। সুপার এইট পর্বে তাঁর ব্যাট থেকে কেবলমাত্র রান এসেছে জিম্বাবুয়ের বিরুদ্ধে। এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে মুম্বাইয়ের ওয়ানখেড়েতে যেখানে ব্যাটসম্যানদের জন্য ছিল স্বর্গ সেই পিচেও ব্যর্থ হয়েছেন অভিষেক শর্মা।
অভিষেকের ফর্ম টিম ইন্ডিয়ার কাছে চিন্তার বড় বিষয়। বিশ্বকাপের আগে পর্যন্ত অসাধারণ ফর্মে ছিলেন অভিষেক, তবে বিশ্বকাপের মঞ্চে অফ স্পিনারের বিরুদ্ধে অভিষেককে ব্যাকফুটে দেখা গিয়েছে এবং ব্যাট হাতে আসেনি কোনো সফলতা। সূত্রের দাবি, ভারতীয় দল কোনোরকম পরিবর্তন ছাড়াই ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে। যে কারণে এই ম্যাচে অভিষেক শর্মাকেও দেখতে পাওয়া যাবে। আর এই পরিস্থিতিতে অভিষেক শর্মাকে খেলানোর সিদ্ধান্ত টিম ইন্ডিয়ার কাছে বুমেরাং হিসাবে ফিরে আসতে পারে।