ভাইস ক্যাপ্টেন নয়, ক্যাপ্টেন হওয়ার দাবিদার রিঙ্কু সিং, এই ৩ কারণ দিচ্ছে প্রমাণ !! 1

চলতি সপ্তাহে শনিবারে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2026), ১০ দল ইতিমধ্যেই তাদের অনুশীলন শুরু করে দিয়েছে। তবে, এবারের আইপিএলের আগে বেশ কিছু চোটজনিত সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে যে কারণে দলগুলিকে বেশ সমস্যার মুখোমুখি হতে হবে। এবারের আইপিএলে সবথেকে বেশি সমস্যার মুখোমুখি হতে হবে তিন বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে। দলের দুই পেসার- হর্ষিত রানা এবং আকাশ দীপ ইতিমধ্যেই আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। এমনকি, ১৮ কোটির শ্রীলংকান পেসার মতিশা পথিরানা এবারের আইপিএলের জন্য এখনও শ্রীলংকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে NOC পায়নি। এই পরিস্থিতিতে দলকে বেশ সমস্যায় পড়তে হবে।

শুধু তাই নয়, দলের অধিনায়ক এবার আবার অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) করা হয়েছে, যেটিও চিন্তার একটি বড় বিষয়। রাহানের সাথে রিঙ্কু সিংকে (Rinku Singh) দলের সহ অধিনায়ক করা হয়েছে। ক্যাপ্টেন হিসাবে রাহানে টি-টোয়েন্টি ক্রিকেট, বিশেষ করে আইপিএলের মঞ্চে খুবই অসফল একজন ক্যাপ্টেন, গত বার তাঁর ক্যাপ্টেন্সিতে কেকেআর অষ্টম স্থানে তাদের অভিযান সমাপ্ত করেছিল। আর এই পরিস্থিতিতে রাহানের জায়গায় ক্যাপ্টেন্সির দায়িত্ব রিঙ্কুকে তুলে দিলে তা দলের  জন্য শ্রেয় হত।

UP লিগে দুর্দান্ত ক্যাপ্টেন্সি

রিংকু সিং, রিঙ্কু সিং
Rinku Singh | Image: Twitter

আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত ক্যাপ্টেন্সি করার সুযোগ পাননি রিঙ্কু সিং। তবে, ঘরোয়া ক্রিকেটে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।  এমনকি ইউপি প্রিমিয়ার লিগেও ক্যাপ্টেন্সি করেছেন তিনি। ক্যাপ্টেন হিসাবে দলকে বেশ দারুন ভাবেই নেতৃত্ব দিয়েছেন তিনি। ক্যাপ্টেন হিসাবেও রিঙ্কু সিং ব্যাট হাতে কোনো চাপ অনুভব করেননা বললেই চলে। ২০২৪’এর UP লিগে ৯ ম্যাচে ৪২ গড়ে অবকন ১৬১.৫৩ স্ট্রাইক রেটে ২১০ রান বানিয়েছিলেন এবং ২০২৫’এর লিগে ১১ ম্যাচে ১৭৮.৮৫ স্ট্রাইক রেটে ৩৭২ রান বানিয়েছিলেন। ক্যাপ্টেন্সির কোনো চাপ রিঙ্কুর উপর আসেনি বললেই চলে। যেখানে ক্যাপ্টেন হিসাবে ব্যাট হাতে সেভাবে সফল নন রাহানে। তাছাড়া রিঙ্কু এখনও অনেকটাই তরুণ আর টি-টোয়েন্টি ফরম্যাটে জন্য একজন পরিপক্ক ক্রিকেটারও হয়ে উঠেছেন। যে কারণে রাহানের জায়গায় রিঙ্কু দলের ক্ষেত্রে ভালো বাছাই হতো।

Read More: আইনি জটিলতায় IPL থেকে নাম তুলে নিলেন যশ দয়াল, ‘ব্যান’ করা ছাড়া উপায় দেখছে না RCB !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *