আইপিএল এমন একটি টুর্নামেন্ট যেখানে প্রতিটি দলই শক্তিশালী, প্রতিটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধুমাত্র প্রতিভা থাকলেই হয় না, প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং ভারসাম্যপূর্ণ দল গঠন। কলকাতা নাইট রাইডার্স (KKR) আইপিএলের অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় দল। আসন্ন আইপিএলে কেকেআর দল খুবই শক্তিশালী একটি দল। দলের প্রতিভার কোনো শেষ নেই বললেই চলে। অজিঙ্কা রাহানের নেতৃত্বে নামতে চলেছে কেকেআর দল।২০২৬ মরশুমের আগে কেকেআরকে ঘিরে উত্তেজনা থাকলেও বাস্তবতা বলছে, তাদের দল গঠনে কিছু বড় ফাঁক রয়েছে। এবারের আইপিএলেও হয়তো ট্রফি জয় হবে না কেকেআরের।
অধিনায়কত্বে গলদ

একটি ক্রিকেট দলের সাফল্য শুধুমাত্র খেলোয়াড়দের ওপর নির্ভর করে না। দলের নেতৃত্বও সমান গুরুত্বপূর্ণ। আসন্ন আইপিএলে আবার একবার অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) নেতৃত্ব দিতে দেখতে পাওয়া যাবে। ২০ ওভারের ফরম্যাটে অধিনায়কের ভূমিকা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ এই ফরম্যাটে মুহূর্তের মধ্যে খেলার মোড় পাল্টে যায়। ক্যাপ্টেন্সির বিচারে বেশ পিছিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। গত কয়েক বছরে কেকেআরের অধিনায়কত্বে স্থিতিশীলতা দেখা যায়নি। বারবার অধিনায়ক পরিবর্তন দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। ২০২২ ও ২০২৪ সালে শ্রেয়স আইয়ার এবং ২০২৩ সালে নীতিশ রানা দলকে নেতৃত্ব দিয়েছেন। শ্রেয়স এই ফরম্যাটে অন্যতম সক্রিয়, তার ক্যাপ্টেন্সিতে ট্রফি জিতেছে দল। এরপর ২০২৫ ও ২০২৬ মৌসুমে রাহানে দেবেন নেতৃত্ব যা অনেক ভক্তের পছন্দের নয়। এমনকি তার জন্য দলে ধারাবাহিকতার একটা সমস্যা তৈরি হতে পারে।