৩) দুরন্ত স্পিন অ্যাটাক-

ভারতের শুধুমাত্র পেস আক্রমণ নয় স্পিন বিভাগও যথেষ্ট শক্তিশালী। বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) যেকোনো সময় ম্যাচের রঙ বদলে দিতে পারেন। শেষ আইসিসি (ICC) টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন এই তারকা। ৩ ম্যাচে ৯ উইকেট সংগ্রহ করে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছিলে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও বিপক্ষদের চাপের মুখে ফেলছেন।
৮ ম্যাচে ১৩ উইকেট সংগ্রহ করে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর তালিকায় এগিয়ে আছেন। নরেন্দ্র মোদি (Narendra Modi Stadium) স্টেডিয়ামে ফাইনালে মাঝের ওভারগুলিতে অক্ষর প্যাটেলের (Axar Patel) সঙ্গে বরুণ জ্বলে উঠতে পারেন। ফলে কিউইদের হারিয়ে সহজেই ট্রফি জয় করবে ভারত।