২) আমেদাবাদের পিচ এবং জসপ্রীত বুমরাহ-

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ বিশ্বের সবচেয়ে বড়ো ক্রিকেট মাঠ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। এই মাঠের পিচে গুরুত্বপূর্ণ হতে পারেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে চাপের মুখে দলকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন এই তারকা। ১৮ তম ওভারে একটিও চার-ছক্কা হাঁকাতে দেননি। মাত্র ৬ রান খরচ করেছিলেন। এই ওভার ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সুপার ৮’এ সবচেয়ে সফল ছিলেন জসপ্রীত বুমরাহ। তিনি ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ টি উইকেট সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন। ফাইনালে এই মাঠেই তার দাপট অব্যাহত থাকতে চলেছে বলাই যায়।