১) শক্তিশালী ব্যাটিং অর্ডার-

ভারতীয় দল গ্রুপ পর্ব থেকেই দুরন্ত ফর্মে রয়েছে। ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) রানের মধ্যে না থাকলেও ব্লু ব্রিগেডদের শক্তিশালী ব্যাটিং অর্ডারের ওপর সেইভাবে চাপ পড়েনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৫ রান তাড়া করে জয় পেয়েছে সূর্যকুমার যাদবরা। এরপর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ২৫৩ রান ব্লু ব্রিগেডরা সংগ্রহ করে। ব্যাট হাতে দুই ম্যাচেই দুরন্ত ফর্মে ছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ক্যারিবিয়ানদের বিপক্ষে ৫০ বলে অপরাজিত ৯৭ রান করেছিলেন।
এরপর সেমিফাইনালে গুরুত্বপূর্ণ সময় তার ব্যাট থেকে আসে ৪২ বলে ৮৯ রান। এছাড়াও সেমিফাইনালে ঈশান কিষাণ মাত্র ১৮ বলে ৩৯ রান সংগ্রহ করেন। শিবম দুবের ব্যাট থেকে আসে ২৫ বলে ৪৩ রান। এছাড়াও হার্দিক পান্ডিয়ার ১২ বলে ২৭ রান এবং তিলক বর্মার ৭ বলে ২১ রান দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দিয়েছিলেন। এর ফলে ভারতের ব্যাটিকোটের বর্তমানে বিধ্বংসী ফর্মে রয়েছে। ফাইনালেও তারা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জ্বলে ওঠার জন্য প্রস্তুত। তাই ভারতের জয় নিশ্চিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।