ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তা

আইপিএলের তীব্র চাপ এবং প্রত্যাশা সামলানো। ক্যাপ্টেন মানেই বাড়তি দায়িত্ব, আর সেই দায়িত্বে কতটা সফল হতে পারবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। এবারের সৈয়দ মুস্তাক আলিতে ১০ ম্যাচে ১৬২ স্ট্রাইক রেটে ৩৯১ রান বানিয়েছিলেন। রঞ্জি ট্রফিতে অবশ্য রানের ধারা বজায় রাখতে পারেননি তিনি। যে কারণে ভক্তদের মনে প্রশ্ন উঠতে শুরু হয়েছে – রাহানের ব্যাটিং ফর্ম নিয়ে। রাহানে যদি উপরে ব্যাটিং করতে আসেন তাহলে তাঁর ব্যাট থেকে রান দেখা যেতে পারে, তবে পাওয়ার প্লের পর তিনি কতটা কার্যকর হবেন তা নিয়ে সংশয়তা রয়েছে।