আইপিএল মানেই চমক, বড় সিদ্ধান্ত এবং তীব্র প্রতিযোগিতা। ২৮ মার্চ থেকেই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2026)। আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের দায়িত্ব দেওয়া হয়েছে অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) হাতে। গত মৌসুমেও তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং তাঁর নেতৃত্বে কেকেআর দল অষ্টম স্থানে অভিযান সমাপ্ত করেছিল। আসন্ন আইপিএলেও রাহানের উপর দায়িত্ব তুলে দেওয়া হবে এমনটা অবশ্য অনেকে ভাবেননি। তবুও রাহানের কাঁধেই দায়িত্ব তুলে দেওয়া হলো। শান্ত স্বভাবের জন্য রাহানে দীর্ঘদিন ধরেই ক্রিকেট মহলে পরিচিত এক চরিত্র, ঘরোয়া ক্রিকেটের পাশাপশি ভারতকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আইপিএলে রাজস্থান রয়্যালস এবং কেকেআর দুই দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে, ক্যাপ্টেন হিসেবে সেভাবে সুবিচার করতে পারেননি তিনি। নিম্নলিখিত ৩ কারণ অজিঙ্কা রাহানের আইপিএল ক্যাপ্টেন বানানোর পর সমস্যায় ভুগবে কেকেআর।
দলের ভারসাম্যে ব্যাঘাত ঘটবে

অজিঙ্কা রাহানেকে গুরুদায়িত্ব দেওয়ার পর প্রথমত কেকেআর দলের একাদশ গঠনে সমস্যা তৈরি হবে। নাইট দলে একাধিক ওপেনার রয়েছে। বিশেষ করে ফিন এলেন এবং টিম সাইফার্টদের মতন খেলোয়াড়রা রুদ্ধশ্বাস ছন্দে রয়েছেন। এমনকি সুনীল নারিনও ওপেনার হিসাবে মন্দ নয়। এই পরিস্থিতিতে অজিঙ্কা রাহানে দলের ক্যাপ্টেন, যে কারণে তাকে দলে থাকতে হবে এবং পাওয়ার প্লে ব্যাতিত অন্য সময়ে ব্যাটিংয়ে আসলে রাহানে কতটা কার্যকর হবে সে বিষয়ে রয়েছে সংশয়। টেস্ট ক্রিকেটে তার অবদানও উল্লেখযোগ্য। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে তার ব্যাটিং স্টাইল অনেক সময় ধীরগতির বলে মনে করা হয়। সত্যি বলতে রাহানে পাওয়ার প্লে ব্যাটসম্যান, তার কারিকুলাম পাওয়ার প্লের ভিতরেই। তাঁর জন্য দলের ভারসাম্য যেমন খারাপ হবে তেমনই দলের ব্যাটিংয়েও বেশ প্রভাব পড়তে পারে। গত মৌসুমে ৩৬ গড় এবং ১৪৮’এর স্ট্রাইক রেটে ৩৯০ রান বানিয়েছিলেন। যদিও বেশিরভাগ রান তিনি প্রথম ছয় ওভারেই বানিয়েছিলেন। তিনি নিয়মিত বড় রান করতে না পারেন, তাহলে অধিনায়ক হিসেবে তার উপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।