TOP 3: ৩ ভারতীয় পেসার যারা আসন্ন আইপিএলে নিতে পারেন হার্ষিত রানার জায়গা !! 1

আইপিএল শুরু হওয়ার আগেই দল নিয়ে চিন্তায় পড়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ইতিমধ্যেই মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) পরিবর্তে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে কেকেআর। আবারও একটি বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে নাইট শিবিরে। চোটের কারণে আসন্ন আইপিএলে খেলতে পারবেন না হার্ষিত রানা। এই পরিস্থিতিতে বিকল্প পেসার খুঁজতে শুরু করে দিয়েছে কেকেআর (KKR) ম্যানেজমেন্ট। নাইট রাইডার্সের হয়ে ২০২৪ সালের ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হার্ষিত। ২০২৬’এর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন রানা, চোট এতটাই গুরুতর ছিল যে গতকাল বিসিসিআইয়ের নামান অনুষ্ঠানে তাঁকে স্টিক দিয়ে হাঁটতে দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে কেকেআর চাইবে তাঁর বদলি হিসাবে কোনো বোলারকে দলে জায়গা দিতে।

আকাশ মাধোয়াল

Akash Madhwal
Akash Madhwal | Image: Getty Images

এই তালিকার প্রথম স্থানে রয়েছেন আকাশ মাধোয়াল (Akash Madhwal)। আইপিএলে তার বেশ অভিজ্ঞতাও রয়েছে এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার ক্ষমতাও আছে। মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে আকাশের। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এলিমিনেটরে ৫ রানে ৫ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে আকাশের নামে। মুম্বাইয়ে থাকাকালীন রোহিত শর্মা তাকে ডেথ ওভারে ব্যাবহার করতেন যে সময়ে বুমরাহ মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন না। আপাতত আইপিএলে তিনি ১৭টি ম্যাচে ২৩টি উইকেট পেয়েছেন এবং তাঁর ইকোনমি রেট একটু বেশি – ১০.০৬।

Read More: TOP 3: রাহানে নন, KKR দলের এই তিনজন তারকা অধিনায়ক হওয়ায় দাবিদার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *