৯০০ টাকার টিকিট ৩০ হাজারে! ভারত-উইন্ডিজ ম্যাচ ঘিরে ইডেনে কালোবাজারির রমরমা !! 1

IND vs WI: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে সমীকরণ এখন চূড়ান্ত পর্যায়ে। রবিবার বিখ্যাত ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সুপার এইটের শেষ ম্যাচ। এই ম্যাচটি অবশ্য চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে এই ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল। টিম ইন্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের (IND vs WI) মধ্যে এই ম্যাচটি হতে চলেছে কার্যত ডু ওর ডাই ম্যাচ। দক্ষিণ আফ্রিকার কাছে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ের পর ভারতীয় দলের কাছে মস্ত বড় সুযোগ হতে চলেছে সেমিফাইনালে পৌঁছানোর।

জিম্বাবোয়েকে ৭২ রানে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর টিম ইন্ডিয়া। ফলে ভারতের পক্ষে এখন ওয়েস্ট ইন্ডিজ বধ করলেই সেমিফাইনাল পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। সমীকরণ এখানে খুবই সহজ। এই ম্যাচ ঘিরে কলকাতায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। গ্রুপ পর্বে ভারতের ম্যাচ না থাকায় ইডেনের দর্শকদের অপেক্ষা দীর্ঘ হয়েছিল। সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে রবিবার। কিন্তু মাঠের লড়াইয়ের আগেই টিকিটের বাজারে চলছে কালোবাজারি। খোলা আকাশের নিচে সকাল থেকেই চলছে কালোবাজারি।

Read More: IND vs WI: ভারতের পথের কাঁটা ওয়েস্ট ইন্ডিজ! সেমি ফাইনালের রাস্তা এখনও অনিশ্চিত সূর্যদের

ভারত বনাম উইন্ডিজ ম্যাচে টিকিটের কালোবাজারি

Ind vs wi
IND vs WI | Image: Getty Images

প্রসঙ্গত, প্রথম দফায় ছাড়া টিকিট মুহূর্তে নিঃশেষ। দ্বিতীয় দফা এখনও অনলাইনে উন্মুক্ত হয়নি। এমনকি, ওয়েবসাইটে টিকিট কাটার অপশনই নেই। যে কারণে কালোবাজারিরা সক্রিয় হয়ে উঠেছে। ৯০০ টাকার টিকিট বিক্রি হচ্ছে প্রায় ৫-৭ হাজারে, লোয়ার টিয়ার ৩০ হাজারে, আপার টিয়ার ২০-২৫ হাজারে বিক্রির খবর মিলেছে। সমর্থকদের ক্ষোভ থাকলেও উত্তেজনায় ভাটা নেই। ইডেনের ২২ গজে টিম ইন্ডিয়ার লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে শহরবাসী।

ক্রিকেটের নন্দনকানন যে সেদিন কানায় কানায় পূর্ণ থাকবে, তা নিশ্চিত। এই ম্যাচের গুরুত্ব কোনো অংশে কম নয়। এই ম্যাচের উপরেই টিকে রয়েছে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ ভাগ্য। আসলে, সুপার এইটের প্রথম ম্যাচে প্রোটিয়াসদের কাছে ৭৬ রানে পরাজিত হওয়ার পর টিম ইন্ডিয়া পয়েন্ট তালিকায় অনেক তলানিতে নেমে এসেছিল। যার পর জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারত প্রথম জয় ছিনিয়ে নেওয়ার পর ভারতীয় দলকে অনেকটা স্বাচ্ছন্দে দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে রবিবার সন্ধ্যায় এক হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করতে চলেছে টিম ইন্ডিয়ার ভক্তরা।

Read Also: স্লেজিং থেকে সংঘর্ষ! রঞ্জি ট্রফির ফাইনালে ধাক্কাধাক্কিতে হিমশিম আম্পায়াররা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *