"প্লিজ খেলতে আসুন...", ভারতের কাছে হাতে পায়ে ধরার অবস্থা বাংলাদেশের, প্রকাশ্যে সিরিজের দিনক্ষণ !! 1

আইপিএলের (IPL 2026) লড়াইয়ে বর্তমানে তারকা ক্রিকেটাররা নিজেদের সেরাটা তুলে ধরার চেষ্টা করছেন। এর মধ্যেই চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) থেকে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। অন্যদিকে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের পরেই দ্বিপাক্ষিক সিরিজগুলো নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে বিসিসিআই (BCCI)। ক্রিকেট মাঠে সাম্প্রতিক সময় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অনেকটাই খারাপ দিকে এগিয়ে গিয়েছিল। এবার টাইগারদের সঙ্গে ব্লু ব্রিগেডদের সিরিজ হতে চলেছে বলে খবর সামনে এল।

Read More: সঞ্জীব গোয়েঙ্কাই শুধু নন, KKR মালিক শাহরুখ খানও হয়েছিলেন IPL থেকে ব্যান !!

bangladesh-announce-central-contract
IND vs BAN | Image: Getty Images

শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত এবং বাংলাদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক খারাপের দিকে এগিয়ে যায়। এই সময়ে আইপিএলের মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নিয়ে বিপাকে পড়ে। ভক্ত মহলে বিতর্কের ঝড় ওঠে। চাপের মুখে দাঁড়িয়ে শেষ পর্যন্ত বিসিসিআই নাইট রাইডার্সকে মুস্তাফিজুরকে বাদ দেওয়ার জন্য নির্দেশ দেয়।

এই সিদ্ধান্ত সেই সময় ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা স্পট জানিয়ে দিয়েছিল যে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) জন্য ভারতে ক্রিকেটার পাঠাবেন না। এরপর দীর্ঘ আলোচনার পর আইসিসি সমাধান সূত্র বার করতে পারেনি। ফলে তারা শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে বিশ্বকাপ থেকে টাইগার বাহিনীদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই বছর লিটন দাসদের (Litton Das) ছাড়াই অনুষ্ঠিত হয় টি-টোয়েন্টির মহাযুদ্ধ।

দ্বিপাক্ষিক সিরিজে ভারত-বাংলাদেশ-

"প্লিজ খেলতে আসুন...", ভারতের কাছে হাতে পায়ে ধরার অবস্থা বাংলাদেশের, প্রকাশ্যে সিরিজের দিনক্ষণ !! 2
IND vs BAN | Image: Getty Images

সাম্প্রতিক সময় বাংলাদেশের রাজনীতিতে বিপুল পরিবর্তন এসেছে। তারেক রহমানের স্থায়ী সরকার আসার পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের আবারও সুসম্পর্ক গড়ে উঠছে। ফলে এই দুই দেশের মধ্যে আবারও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের চলছে প্রবল চেষ্টা। গত বছর ব্লু ব্রিগেডদের এই প্রতিবেশী দেশে সিরিজ খেলার জন্য যাওয়ার কথা ছিল। স্থগিত হয়ে যাওয়া এই দ্বিপাক্ষিক সিরিজ‌ই আয়োজন করতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূত্র অনুযায়ী এই বিষয়ে বিসিবির পক্ষ থেকে বিসিসিআইকে একটি চিঠি লেখা হয়েছে।

তাতে উল্লেখ করা হয়েছে যে এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন হলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। অন্যদিকে ২০২৭ সালে বাংলাদেশের মাটিতে রয়েছে এশিয়া কাপ (Asia Cup 2027)। ফলে ভারত যদি এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ না যায় বিপাকে পড়বে বিসিবি। ইতিমধ্যেই ভারতের সঙ্গে খেলার জন্য আয়ারল্যান্ডের সফর বাতিল করেছে বাংলাদেশ বোর্ড। উল্লেখ্য ভারতের সঙ্গে সিরিজ আসন্ন আগস্ট মাসে অনুষ্ঠিত হ‌ওয়ার সম্ভাবনা রয়েছে। খেলা হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও ৩ ম্যাচের ওডিআই সিরিজ।

Read Also: বুকে পাথর চেপে KKR একাদশ থেকে সরে যাচ্ছেন রাহানে, সাথে ছাঁটাই করছেন এই ‘অষ্ঠরম্ভা’ কে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *