আইপিএলের (IPL 2026) সময় যতো এগিয়ে আসছে ফ্র্যাঞ্চাইজিগুলির ব্যস্ততা তত বৃদ্ধি পাচ্ছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে মাঠে নেমে পড়েছে দলগুলি। বিসিসিআই (BCCI) দীর্ঘ আলোচনার পর প্রথম পর্বের সূচি প্রকাশ করতে সক্ষম হয়েছে। একাধিক রাজ্যে বিধানসভা ভোট এবং মধ্য প্রাচ্যের যুদ্ধের মধ্যে এই টুর্নামেন্টের সূচি তৈরি করতে সমস্যার মুখে পড়ছেন কর্মকর্তারা। ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টির এই মহারণ। তবে তার আগে একাধিক ফ্র্যাঞ্চাইজি চোট সমস্যা নিয়ে চিন্তার মধ্যে রয়েছে। এখানে এমন ৫ জন ক্রিকেটারকে নিয়ে আলোচনা করা হলো যারা আসন আইপিএল থেকে কার্যত ছিটকে যাওয়ায় দলগুলি চিন্তার মুখে পড়েছে।
Read More: ডিপ ফেক ভিডিওর শিকার গৌতম গম্ভীর, আদালতে ২.৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি হেড কোচের !!
১) হর্ষিত রানা-

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এই বছর আইপিএলে শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে মাঠে নামার জন্য নিজেদের প্রস্তুত করছে। কর্মকর্তারা ৪ কোটি টাকার বিনিময়ে হর্ষিতকে (Harshit Rana) দলে ধরে রেখেছিল। তিনি আসন্ন আইপিএলে জ্বলে উঠবেন বলে মনে করছিলেন ভক্তরা। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে ভারতের হয়ে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে প্রস্তুতির ম্যাচের সময় ডান হাঁটুতে গুরুতর চোট পান। চোট এতটাই গুরুতর ছিল যে সার্জারি পর্যন্ত করা হয়। বর্তমানে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই কারণে আসন্ন আইপিএলে কলকাতার হয়ে মাঠে নামতে পারবেন না হর্ষিত।