২) রাহুল ত্রিপাঠী-

এই বছর আইপিএলে একাধিক গুরুত্বপূর্ণ দেশি-বিদেশি তারকাদের মিনি নিলামের মাধ্যমে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। রাহুল ত্রিপাঠীকে (Rahul Tripathi) ৭৫ লক্ষ টাকায় দলে নিয়েছে নাইট বাহিনী। আইপিএলে এই তারকা ওপেনার হিসেবে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) সহ সানরাইজার্স হায়দ্রাবাদের মতো দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার। টপ অর্ডারে দ্রুত গতিতে রান তুলে তিনি কলকাতাকে সাহায্য করতে পারেন। বৃহস্পতিবার নাইটদের হয়ে এই তারকাকে একাদশে দেখা যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। উল্লেখ্য রাহুল এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে ১০০ ম্যাচে সংগ্রহ করেছেন মোট ২২৯১ রান।