১) মনিশ পান্ডে-

দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান মনিশ পান্ডে (Manish Pandey)। তিনি ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ২০১৪ সালে নাইট বাহিনীদের ট্রফি জয়ের পিছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফাইনালে ৫০ বলে ৯৫ রানের ইনিংস খেলেছিলেন। ২০২৪ সাল থেকে বর্তমানে এই দলেই রয়েছেন মনিশ। সুযোগ পেলেই জ্বলে উঠতে প্রস্তুত এই তারকা। আইপিএলে তার রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস। এই টুর্নামেন্টে তার ব্যাট থেকে এখনও পর্যন্ত এসেছে ১৭৪ ম্যাচে মোট ৩৯৪২ রান। রয়েছে ২২ টি হাফ সেঞ্চুরি ও ১ টি শতরান। এই তারকাকে বৃহস্পতিবার একাদশে ফিরিয়ে আনা হবে বলে খবর সামনে এসেছে। মিডল অর্ডারের ভরসা হতে পারেন তিনি।