রিঙ্কু সিং-

কলকাতা নাইট রাইডার্স দলে অধিনায়ক হিসেবে আসার অন্যতম দাবিদার রিঙ্কু সিংও (Rinku Singh)। এই তারকা ব্যাটসম্যান গত কয়েক বছর ধরে নিজের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এখনও পর্যন্ত নাইটদের হয়ে ৫৯ ম্যাচে মোট ১০৯৯ রান তুলে নিয়েছেন এই তারকা। তার ব্যাটিং স্ট্রাইক রেট ১৪৫’এর ওপর। অন্যদিকে রিঙ্কু’কে উত্তরপ্রদেশ প্রিমিয়ার লিগে (UP T20 League) অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গেছে। এই তারকা মিরাট মাভেরিক্সের (Meerut Mavericks) হয়ে নেতৃত্বের দায়িত্বে থেকে দলকে সফলতা এনে দিয়েছেন একাধিকবার। ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয় ফ্র্যাঞ্চাইজিটি। ফলে এই তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান সুযোগ পেলে দলকে সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলেই ভক্তরা আশা করছেন।