মনিশ পান্ডে-

কলকাতা নাইট রাইডার্স দলের দীর্ঘদিনের সদস্য মনিশ পান্ডে (Manish Panday)। ২০১৪ সালে এই দলে যোগ দিয়ে জ্বলে উঠেছিলেন। এই মরসুমে ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। ফাইনালে মনিশ পান্ডে গুরুত্বপূর্ণ সময় ৫০ বলে ৯৪ রানের ইনিংস খেলে জ্বলে উঠেছিলেন। ৭ টি চার এবং ৬ টি ছক্কা হাঁকান। এই রানের ওপর ভর করে কলকাতা ট্রফি জয় করে। ২০১৫ সালেও দলের টপ অর্ডারের গুরুত্বপূর্ণ তারকা ছিলেন তিনি। ২০১৭ সালের পর সম্পর্ক ছিন্ন হয়েছিল। তবে আবার এই দলে ফিরে এসেছেন। একাদশে সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করতে প্রস্তুত মনিশ। এই অভিজ্ঞ তারকা অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেও দলকে সফলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। উল্লেখ্য এখনও পর্যন্ত মনিশ আইপিএলে ১৭৪ ম্যাচে ৩৯৪২ রান সংগ্রহ করেছেন।