হচ্ছে না IPL'এর উদ্বোধনী অনুষ্ঠান, BCCI'এর সিদ্ধান্ত নিয়ে চর্চা ক্রিকেট মহলে !! 1

আইপিএল (IPL 2026) শুরু হওয়ার আগে থেকে একাধিক বিতর্কিত ঘটনা আলোচনায় উঠে এসেছিল। মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) মিনি নিলামে দলে নেওয়ায় বিপাকে পড়ে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ভক্তদের দাবিকে মেনে এবং বিসিসিআইয়ের (BCCI) নির্দেশে এই তারকা পেসারকে বাদ দেয় ফ্রাঞ্চাইজি। অন্যদিকে এই বছর পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসামের মতো রাজ্যে বিধানসভা ভোটের কারণে আসন্ন আইপিএলের সম্পূর্ণ সূচি প্রকাশ করা এখনও সম্ভব হয়নি। প্রথম পর্বের একটি সূচি প্রস্তুত করেছেন কর্মকর্তারা। আসন্ন শনিবার এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। তবে এবার কোনরকম উদ্বোধনী অনুষ্ঠান থাকবে না বলে খবর সামনে এল।

Read More: রাজস্থানের একাদশে মেলেনি সুযোগ-অভিমানে ছাড়েন ক্রিকেট, তিনি‌ই হলেন RCB’এর নতুন মালিক !!

শুরু হচ্ছে IPL’এর মহাযুদ্ধ-

Ipl
IPL | Image: Twitter

আইপিএল বিশ্বের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা করে নিয়েছে। এই টুর্নামেন্টের বিপুল আর্থিক প্রাচুর্য এবং গুণগতমান পিছনে ফেলেছে অনান্য লিগকে। ১৯ তম মরসুমের প্রথম ম্যাচেই শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে। গত বছরের চ্যাম্পিয়ন দল আরসিবি এই বছরও তাদের দাপট বজায় রাখতে প্রস্তুত। রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বেই মাঠে নামবে তারা।

অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদকে এই বছর নেতৃত্ব দেবেন ঈশান কিষাণ (Ishan Kishan)। দ্বিতীয় গুরুত্বপূর্ণ হাইভোল্টেজ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এই বছরও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নামতে চলেছেন। গত বছরের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া আজিঙ্কা রাহানেরাও (Ajinkya Rahane)।

হবে না উদ্বোধনী ম্যাচ-

Rcb
RCB | Image: Getty Images

আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (PSL 2026)। আফগানিস্তানের সঙ্গে তাদের যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এর মধ্যেই এবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে না বলে খবর সামনে এল। তবে এর পিছনের প্রধান কারণ মধ্য প্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নয়। উল্লেখ্য গত বছর আইপিএলের ট্রফি জয়ের উদযাপনের সময় এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ১১ জন সমর্থকের পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়। এই ঘটনা ঘিরে সেই সময় বিতর্কের ঝড় উঠেছিল।

এই স্টেডিয়ামে এই বছর আইপিএলের উদ্বোধনী ম্যাচ রাখা হয়েছে। মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে এই বছর আরসিবি প্রথম ম্যাচে কালো ব্যাচ করে মাঠে নামবে। এই ঘটনাটিকে মাথায় রেখেই এবার বিসিসিআই (BCCI) জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করল। এক সংবাদমাধ্যমে বোর্ড সেক্রেটারি দেবজিত সাইকিয়া (Devjit Saikia) বিষয়টি জানিয়েছেন।। তবে এই বছর ফাইনালের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। উল্লেখ্য মৃত সমর্থকদের প্রতি সম্মান জানানোর জন্য উদ্বোধনী ম্যাচে স্টেডিয়ামে ১১ টি দর্শক আসন ফাঁকা রাখার‌ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Read Also: যোগী আদিত্যনাথের দেওয়া চাকরি ফিরিয়ে দিলেন রিঙ্কু, নাইট তারকার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *