ভোটের ঘোষণা হতেই মাথায় হাত BCCI'এর, অনিশ্চয়তার মুখে একাধিক IPL ম্যাচ !! 1

আইপিএলের (IPL 2026) প্রস্তুতি এখন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। কিন্তু বিসিসিআইয়ের (BCCI) চিন্তা কিছুতেই কাটছে না। একাধিক রাজ্যে বিধানসভা ভোটের কারণে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে সমস্যার মুখে পড়েছেন কর্মকর্তারা। ইতিমধ্যেই প্রথম দফার সূচি প্রকাশ করা হয়েছে। অন্যদিকে গতকাল মোট ৫ টি জায়গার জন্য ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ফলে এবার আইপিএলের প্রথম পর্বের সূচি পরিবর্তন হতে চলেছে বলে খবর সামনে এসেছে। নিরাপত্তার কারণে বিশেষ করে আসাম, পশ্চিমবঙ্গ থেকে ম্যাচ সরিয়ে আনা হতে পারে। এবার এই বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল।

Read More: TOP 3: রাহানে নন, KKR দলের এই তিনজন তারকা অধিনায়ক হওয়ায় দাবিদার !!

শুরু হতে চলেছে আইপিএল-

Wpl
RCB | Image: Twitter

বিশ্বের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলির মধ্যে আইপিএল শীর্ষস্থান দখল করেছে। এই টুর্নামেন্টের গুণগতমান এবং অর্থের প্রাচুর্য সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। ফলে আইপিএলের আসন্ন মরসুম নিয়ে এখন থেকেই ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে।পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম, কেরালা এবং পন্ডিচেরিতে ভোট থাকার কারণে সম্পূর্ণ সূচি প্রকাশ করতে পারেনি বিসিসিআই।

প্রাথমিক পর্বে মোট ২০ টি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। টুর্নামেন্ট শুরু হবে ২৮ মার্চ থেকে। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে। এই বছরও দুরন্ত জয় তুলে নিয়ে যাত্রা শুরু করতে চাইছে বিরাট কোহলির (Virat Kohli) দল। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তাদের প্রথম ম্যাচে ২৯ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে মাঠে নামবে।

পরিবর্তন হতে পারে সূচি-

ipl-2025-play-off-equation-for-rr
PBKS vs RR | Image: Getty Images

রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসাবে রয়েছে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়ামকে ঘিরে ক্রিকেট ভক্তদের প্রতি বছর উন্মাদনা লক্ষ্য করা যায়। প্রাথমিক প্রকাশিত সূচি অনুযায়ী এই মাঠে রাজস্থানের মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩০ মার্চ প্রথম ম্যাচটি রয়েছে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে। এছাড়াও দ্বিতীয় ম্যাচটি ৭ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে অনুষ্ঠিত হবে। ১০ এপ্রিল রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ।

নির্বাচন কমিশনের প্রকাশিত তারিখ অনুযায়ী ৯ এপ্রিল রয়েছে আসামের ১২৬ আসনের বিধানসভা ভোট। ফলে এই সময়ের মধ্যে ৭ এপ্রিল এবং ১০ এপ্রিল ‌দুটি ম্যাচ কীভাবে অনুষ্ঠিত হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কারণে সূচি পরিবর্তন করতে পারে বিসিসিআই। অন্যদিকে পশ্চিমবঙ্গে ভোট হবে দুই দফায়।

প্রথম দফা হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা হবে ২৯ এপ্রিল। কিন্তু নির্বাচনী প্রচার অভিযান ইতিমধ্যেই পুরোদমে শুরু হয়ে গেছে। এই কারণে এই সময় কীভাবে ইডেন গার্ডেন্সে ম্যাচ আয়োজন করা যাবে তা নিয়েও চিন্তায় রয়েছেন কর্মকর্তারা।

Read Also: “বয়স বাড়িয়ে খেলছে..”, বৈভব সূর্যবংশীকে নিয়ে মুশফিকুর রহিমের বিতর্কিত মন্তব্য চর্চায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *