জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ রানের জয় সত্ত্বেও টিম ইন্ডিয়ার শিবিরে পুরোপুরি স্বস্তি নেই। কারণ পয়েন্ট টেবিলে এখনও তিন নম্বরেই রয়েছে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। প্রতিটি দল গ্রুপ স্টেজে দুটি করে ম্যাচ খেলেছে এবং তার পর দুই দলের কাছেই দুই ম্যাচে ২ পয়েন্ট করে রয়েছে। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ সমান জায়গায় থাকলেও নেট রান রেটের দিক থেকে এগিয়ে রয়েছে ক্যারিবিয়ানরা। আপাতত ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট +১.৭৯১, যেখানে ভারতের -০.১০০। জিম্বাবুয়ের বিরুদ্ধে আরও বেশি রানে জিততে পারলে ভারতের রান রেটে আমূল পরিবর্তন দেখতে পাওয়া যেত।
রবিবার মেগা ম্যাচে মুখোমুখি ভারত ও উইন্ডিজ

গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে বিবেচনা হবে কোন দল এবারের মেগা ফাইনালে পৌঁছাবে। ১ মার্চ ইডেনের ম্যাচটি হতে চলেছে ‘ডু অর ডাই’ ম্যাচ। ১ মার্চ রবিবার ইডেনের ম্যাচ নির্ধারণ করবে টিম ইন্ডিয়া ও সূর্যকুমারদের ভাগ্য। যে দল জিতবে, তাদের পয়েন্ট হবে ৪ এবং সেমিফাইনাল নিশ্চিত। যে দল হারবে, তারা আটকে যাবে ২ পয়েন্টে এবং বিদায় নেবে। কিন্তু বড় প্রশ্ন, যদি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়? আইসিসির নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলই ১টি করে পয়েন্ট পাবে। সেক্ষেত্রে ভারত ও ওয়েস্ট ইন্ডিজে পয়েন্ট হবে ৩ করে। তারপরেই নেট রান রেটের বিচারে যে দল এগিয়ে থাকবে সে দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে এবং যে দল পিছিয়ে থাকবে সে দলকে বিদায় নিতে হবে।
Read More: টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই বড় দুঃসংবাদ, পিতৃহারা হলেন রিঙ্কু সিংহ
বৃষ্টি হলে বিদায় নিশ্চিত টিম ইন্ডিয়ার

আপাতত নেট রান রেটের ভিত্তিতে পিছিয়ে রয়েছে ভারত। অর্থাৎ ম্যাচ না হলে সুবিধা পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের দিকে। ম্যাচ না হলে ভারতের সেমিফাইনালের আশা কার্যত শেষ। তাই ইডেনের আবহাওয়া রিপোর্ট এখন গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হতে চলেছে। যে কারণেই ভক্তদের সাথে সাথে ক্রিকেটপ্রেমীরাও চাইবে পূর্ণ ২০ ওভারের লড়াই দেখতে। ভারতের এই পরিস্থিতির জন্য দায় মূলত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে হার। সেই ম্যাচে নেট রান রেট তলানিতে নেমে যায়। এমনকি, জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৫৬ রান তুলেও ভারত মাত্র ৭২ রানে জয় পেয়েছে যে কারণে নেট রান রেটে এখনও উইন্ডিজদের থেকে পিছিয়ে ভারত।গ্রুপের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করেছে। তবে এখন আসল লড়াই হতে চলেছে।