ভারতীয় দল তাদের বিশ্বকাপের অভিযান বেশ ভালো ভাবেই শুরু করেছে। এমনকি, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দলকেও গতকাল পরাস্ত করেছে টিম ইন্ডিয়া। পাকিস্তানকে ৬১ রানে পরাস্ত করেছে ভারত। ভারতের এই গুরুত্বপূর্ণ জয়ের পর ভারতের লক্ষ হতে চলেছে সুপার এইটের দিকে। আপাতত গ্রুপ এ-তে ভারতীয় দল তিনটি ম্যাচে তিনটি তেই জয় পেয়েছে। ৬ পয়েন্ট নিয়ে +৩.০৫০ রান রেট নিয়ে শীর্ষে রয়েছে। ওয়েস্ট ইন্দিজের পর দ্বিতীয় দল হিসেবে সুপার এইটের যোগ্যতা অর্জন করে নিয়েছে ভারত। ভারতীয় দলের সুপার এইটের গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া কিংবা জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিতলে সুপার এইটের দৌড়ে টিকে থাকবে নচেৎ জিম্বাবুয়ে তাদের জায়গা ছিনিয়ে নেবে।
সুপার এইটে ভারতের ৩ কঠিন চ্যালেঞ্জ

ভারতীয় দল ১৮ই ফেব্রুয়ারি নেদারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচটি খেলবে। তারপর ভারতের সুপার এইটের ম্যাচে প্রথম ম্যাচটি ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এই দুই দল মুখোমুখি হয়েছিল। এবারের বিশ্বকাপের মঞ্চে আবার দুই দল মুখোমুখি হবে। এই ম্যাচটি আহেমদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর ২৬ ফেব্রুয়ারি ভারত দ্বিতীয় সুপার এইটের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া বা জিম্বাবুয়ের মুখোমুখি হবে। ম্যাচটি চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
Read More: “পাগল চেয়ারম্যান থাকলে..”, ভারতের কাছে পাকিস্তানের হারের পর মহসিন নকভিকে কটাক্ষ শোয়েব আখতারের !!
সুপার এইটে ভারত তাদের শেষ ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে খেলতে নামবে। ১লা মার্চ দুই দল মুখোমুখি হতে চলেছে। সুপার এইটের মঞ্চ হতে চলেছে ভারতের কাছে গুরুত্বপূর্ণ। চলতি টুর্নামেন্টে উইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা চমৎকার ক্রিকেট খেলছে। তাদেরকে হারানো খুব একটা সহজ হবে না ভারতের কাছে। বিশেষ করে অভিষেক শর্মার (Abhishek Sharma) ফর্ম ভারতীয় দলকে ভাবাচ্ছে। দুই ম্যাচে এখনও খাতা খোলেনি অভিষেকের। সুপার এইটের মঞ্চে অভিষেকের ব্যাট থেকে রান আসাটা জরুরি।